মাদারীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর। তিনি জানান, দীর্ঘ ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১৩ জুলাই মাদারীপুর শহরের পূর্ব খাগদী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের বাবা মজিবর ফকির মরদেহ শনাক্ত করে জানান, সেটি তার মেয়ে দীপ্তি (১৫) বলাইরচর শামসুন্নাহার বালিকা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।এরপর মজিবর ফকির মাদারীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮। তদন্তে উঠে আসে ভয়াবহ তথ্য, ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন দীপ্তিকে ধর্ষণের পর হত্যা করেন।র‍্যাবের প্রতিবেদন অনুযায়ী, সাজ্জাদ পূর্বে শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন এবং ২০১১ সালে মুক্তি পান। ২০১৯ সালের ১১ জুলাই বৃষ্টির দিনে দীপ্তি তার ইজিবাইকে ওঠেন চরমুগরিয়া যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু একা পেয়ে সাজ্জাদ জোর করে তাকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ ও হত্যা করেন। পরে মরদেহ বিদ্যুতের তারে বেঁধে ইটসহ পুকুরে ফেলে দেন। দুই দিন পর লাশটি ভেসে উঠলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন করে দ্রুত বিচারের দাবি জানায়।রায়ের প্রতিক্রিয়ায় দীপ্তির বাবা মজিবর ফকির বলেন, ‘আমার মেয়ের হত্যাকারী আজ আইনের কাছে জবাবদিহি করেছে। আমরা এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি।’ পিপি শরীফ সাইফুল কবীর বলেন, ‘মামলায় একমাত্র আসামি সাজ্জাদ হোসেনকে মৃত্যুদণ্ড ও দশ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এটি ছিল একটি নৃশংস হত্যা ও ধর্ষণ মামলা। আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা রায়ে সন্তুষ্ট।’নিহত দীপ্তি ছিলেন মাদারীপুর সদর উপজেলার চরনচনা গ্রামের মজিবর ফকিরের মেয়ে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদ দেখা গেছে, বুধবার থেকে শুরু রবিউস সানি মাস
চাঁদ দেখা গেছে, বুধবার থেকে শুরু রবিউস সানি মাস

বাংলাদেশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি Read more

লোহাগাড়া ট্রাজেডি: ৩ দিনের লড়াই শেষে প্রেমারও হলো চিরবিদায়
লোহাগাড়া ট্রাজেডি: ৩ দিনের লড়াই শেষে প্রেমারও হলো চিরবিদায়

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ৩ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন কলেজছাত্রী তাসনিয়া ইসলাম প্রেমা (১৮)। শুক্রবার (৪ এপ্রিল) Read more

তারাগঞ্জে ঈদের মাংস কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ
তারাগঞ্জে ঈদের মাংস কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ

রংপুরের তারাগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে পরিবারের জন্য মাংস কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক Read more

নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই: মারিয়া মিম
নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই: মারিয়া মিম

সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলতে জুড়ি নেই মডেল-অভিনেত্রী মারিয়া মিমের। এমন কোনো দিন নেই, যাকে সাহসী অবতারে দেখা মেলে না। Read more

পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক

যশোরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এক বিধবা চোরের গোয়ালঘরে খুঁজে পেয়েছেন চুরি হওয়া একটি গরু। মঙ্গলবার (২০মে)  দিবাগত রাতে চোর Read more

পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস

পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন