থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ক্যাম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড। উভয় দেশই এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কয়েক সপ্তাহ ধরে চলা এই উত্তেজনায় ইতোমধ্যে এক শিশুসহ অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।থাই সেনাবাহিনী জানিয়েছে, এফ-১৬ বিমান দিয়ে কম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে গুলি ছোড়া হয়েছে এবং তা ধ্বংস করা হয়েছে। দুই দেশই বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ শুরু হওয়ার জন্য একে অপরকে দায়ী করেছে।থাই সেনাবাহিনীর উপ-মুখপাত্র রিচা সুকসুয়ানোন বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী সামরিক লক্ষ্যবস্তুতে বিমান শক্তি ব্যবহার করেছি।’ একই সঙ্গে থাইল্যান্ড তাদের ক্যাম্বোডিয়া সীমান্ত বন্ধ করে দিয়েছে।এদিকে ক্যাম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাই যুদ্ধবিমান দুটি বোমা ফেলে একটি রাস্তায় বিস্ফোরণ ঘটিয়েছে। এক বিবৃতিতে দেশটি জানায়, ‘থাইল্যান্ড কর্তৃক ক্যাম্বোডিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর এই বেপরোয়া ও নির্মম সামরিক আগ্রাসনের আমরা তীব্র নিন্দা জানাই।’থাইল্যান্ড বুধবার রাতে ক্যাম্বোডিয়া থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়ে এসেছে এবং ব্যাঙ্ককে ক্যাম্বোডিয়ান দূতকে বহিষ্কার করার ঘোষণা দেওয়া দিয়েছে। এর আগে এক সপ্তাহের ব্যবধানে আরও একজন থাই সেনা ভূমিমাইন বিস্ফোরণে পা হারান। থাইল্যান্ড দাবি করেছে, ভূমিমাইনটি সাম্প্রতিক সময়ে ক্যাম্বোডিয়া পুঁতে রেখেছে।থাই পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ক্যাম্বোডিয়ান সেনারা বৃহস্পতিবার সকালে থাই সামরিক ঘাঁটির ওপর ‘ভারী কামান হামলা’ চালিয়েছে এবং একটি হাসপাতালসহ বেসামরিক এলাকাও টার্গেট করেছে, যাতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।এক বিবৃতিতে থাই সরকার জানায়, ‘যদি ক্যাম্বোডিয়া আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সশস্ত্র আক্রমণ চালাতে থাকে, তাহলে থাইল্যান্ড আত্মরক্ষামূলক পদক্ষেপ জোরদার করতে প্রস্তুত।’থাইল্যান্ডের সুরিন সীমান্ত প্রদেশে শিশু ও বৃদ্ধসহ বাসিন্দারা বালুর বস্তা ও টায়ার দিয়ে তৈরি করা কংক্রিটের বাংকারে আশ্রয় নেন।ক্যাম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের এই বিমান হামলাকে ‘উস্কানিমূলক ও অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছে এবং থাই বাহিনীকে সীমান্ত থেকে প্রত্যাহার করে নিতে ও ভবিষ্যতে এমন উত্তেজনাকর আচরণ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।১৮৭০-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দুই দেশের মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিভিন্ন অনির্ধারিত অংশ নিয়ে বিরোধ চলে আসছে। এর ফলে অনেকবার সংঘর্ষ হয়েছে এবং বহু প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ২০১১ সালের এক সপ্তাহব্যাপী কামান লড়াই অন্যতম।গত মে মাসে এক ক্যাম্বোডিয়ান সেনার মৃত্যুর মাধ্যমে এ উত্তেজনার নতুন সূচনা হয়। সেই ঘটনা পরে পূর্ণাঙ্গ কূটনৈতিক সংকটে রূপ নেয় এবং এখন তা সশস্ত্র সংঘর্ষে পরিণত হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলার আয়োজন
বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলার আয়োজন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত হতে যাচ্ছে "তারুণ্য ও উদ্দোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসব-২০২৫"। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ঢাকা-বরিশাল মহাসড়কে কাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ঢাকা-বরিশাল মহাসড়কে কাজ শুরু

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে চলা সড়ক সমস্যার বিষয়টি সম্প্রতি আলোচনায় আসে। জনপ্রিয় নিউজ পোর্টাল সময়ের Read more

জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি: ইনকিলাব মঞ্চ
জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি: ইনকিলাব মঞ্চ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাইকে কুক্ষিগত করেছে এবং এনসিপির ভুল তিনটা বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। Read more

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

ভারতের হায়দরাবাদের তেলাঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫ জনে। এ ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন।এখনও বহু Read more

গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেফতার
গজারিয়ায় জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে যুবক জহিরুল ইসলাম জয় (২৬) কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি মো. হাসান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন