গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মিছিল শেষে  শনিবার রাতে(১২ এপ্রিল) অসামাজিক কার্যকলাপের অভিযোগে কয়েকটি আবাসিক হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কর্মসূচি শেষে কিছু অংশগ্রহণকারী কোনাবাড়ির বিভিন্ন আবাসিক হোটেলে প্রবেশ করে। এ সময় তারা স্থানীয়ভাবে পরিচিত কিছু হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ভাঙচুর চালায়, কয়েকটি হোটেলের আসবাবপত্র রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। জানালাসহ হোটেলগুলোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।এ বিষয়ে কোনাবাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি, তবে পুলিশ জানায়, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদলে পদ পেতে স্ত্রীকে তালাক, সংবাদ সম্মেলনের পর অব্যাহতি
ছাত্রদলে পদ পেতে স্ত্রীকে তালাক, সংবাদ সম্মেলনের পর অব্যাহতি

রাজধানীর সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও অর্থ Read more

গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর
গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর

সাত বছরের ব্যবধানে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন সম্পন্ন হয়েছে গত ২৫ সেপ্টেম্বর। এ নির্বাচনে জয়ী প্রতিনিধিরা বৃহস্পতিবার Read more

ইরানের হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ
ইরানের হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর ইসরাইলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরাইলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর Read more

কীভাবে বুঝবেন সঙ্গী আর আপনার সঙ্গে থাকতে চাচ্ছে না, জেনে নিন
কীভাবে বুঝবেন সঙ্গী আর আপনার সঙ্গে থাকতে চাচ্ছে না, জেনে নিন

ভালোবাসার সম্পর্ক সাধারণত দুজনের যত্ন, বোঝাপড়া আর ছোট ছোট প্রচেষ্টায় গভীর হয়। কিন্তু সব সম্পর্ক চিরস্থায়ী হয় না। কখনো অজান্তেই Read more

ছিনতাইয়ের ৮ দিনেও আটক হয়নি কেউ, হতাশ নওগাঁর গরু ব্যবসায়ী
ছিনতাইয়ের ৮ দিনেও আটক হয়নি কেউ, হতাশ নওগাঁর গরু ব্যবসায়ী

নওগাঁ সদর উপজেলার চকতাতারু গ্রামের দুই গরু ব্যবসায়ীকে মারপিট করে ৬ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ Read more

ভারতে যাওয়ার সময় বাগেরহাট শ্রমিক লীগ নেতা গ্রেফতার
ভারতে যাওয়ার সময় বাগেরহাট শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি (৫৬) কে গ্রেফতার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন