প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভূক্তির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। শনিবার (১২ এপ্রিল)  সকাল ১১ টায় জেলা সদরের পুরাতন বাস স্টান্ড এলাকায় অবস্থিত মানব কল্যান ট্রেনিং সেন্টারে  সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস রাজ। প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস রাজ বলেন, “প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তির জন্য চার দফা দাবি সংবলিত স্মারকলিপি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন এজন্য এপ্রিল মাস পর্যন্ত আন্দোলন শিথীল করা হয়েছে। “এসো জীবন গড়ি, ঠাকুরগাঁও” এর নির্বাহী পরিচালক নোবেল ইসলাম শাহ এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক মো: গাউছুল আজম। তিনি বলেন, “প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকসমূহ বৈষম্যের শিকার হয়েছে। সবার সব দাবি মেনে নিলেও আমাদের দাবি মানতে সরকারের  কার্পন্যতা কেন?  সরকার চলতি মাসের মধ্যে  আমাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে লাগাতার কর্মসুচী ঘোষণা করা হবে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক রিমা খাতুন বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের  শিক্ষকরা পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে  কাজ করে যাচ্ছেন। দেশের ১০ শতাংশ জনগোষ্ঠী প্রতিবন্ধী। তাদের কি অপরাধ, তাদের সেবা করাটাই কি আমাদের অপরাধ? যদি অপরাধ না হয় তবে সরকার কেন  প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের এমপিওভুক্তি করবে না। এছাড়াও সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, রংপুর বিভাগীয় সমন্বয় পরিষদের সভাপতি জাহানারা আক্তার এবং  ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ।সভায় বক্তারা বিনা বেতনে  বিদ্যালয় সমূহের পরিচালনার ক্ষেত্রে  বিভিন্ন সমস্যা ও ভোগান্তি সম্পর্কে আলোচনা করেন এবং কর্তৃপক্ষের নিকট অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবি উত্থাপন করেন। উল্লেখ্য, সারাদেশে ১৭৭২ টি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রায় ২ লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর অধ্যয়নরত আছেন। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন
ইরানে নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন

উন্নতমানের ‘ইমাদ’ ও ‘কাদর’ নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।  শনিবার (১৮ অক্টোবর) দেশটির  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস Read more

লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি
লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এ হারের পরই টুর্নামেন্টে অংশগ্রহণ Read more

নোবিপ্রবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত
নোবিপ্রবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার (২৭ এপ্রিল ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল Read more

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক
আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত Read more

কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ

আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য নিশ্চিত করা, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে Read more

যবিপ্রবিতে গাছ লাগাতে মাটি নিতে গিয়ে ‘চোর’ তকমা পেলেন দুই শিক্ষার্থী
যবিপ্রবিতে গাছ লাগাতে মাটি নিতে গিয়ে ‘চোর’ তকমা পেলেন দুই শিক্ষার্থী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি হলের দুই আবাসিক শিক্ষার্থী তাদের কক্ষে গাছ লাগানোর জন্য হলের সামনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন