বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গলাচিপা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। উদ্বোধনী পর্ব শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।মেলায় গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবাদানকারী দপ্তরের প্রতিনিধিরা, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট ১০টি স্টলে প্রদর্শিত হয় স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির প্রয়োগ ও সৃষ্টিশীল কর্মপদ্ধতি। এই প্রদর্শনী নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের প্রতি উৎসাহিত করে।সেমিনারে সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ। বক্তব্য রাখেন, গলাচিপা প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ ও সিনিয়র সাংবাদিক মো. খালিদ হোসেন মিল্টন।সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, দৈনন্দিন জীবনে প্রযুক্তিগত গবেষণার বিস্তার ঘটিয়ে জীবনমান উন্নয়নের জন্য প্রযুক্তির ব্যবহারে উৎসাহ সৃষ্টি করতে হবে। প্রযুক্তির প্রসারই পারে একটি টেকসই ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে।সেমিনারটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। মুখ্য প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সাইন্টিফিক অফিসার মো. জসিম উদ্দিন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল
গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে আগামী কয়েক সপ্তাহে অতিরিক্ত ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডাকবে ইসরায়েল। একই সময়, আরও Read more

আওয়ামী লীগকেই মানুষ এখন রাজাকার মনে করে: উপদেষ্টা ফারুকী
আওয়ামী লীগকেই মানুষ এখন রাজাকার মনে করে: উপদেষ্টা ফারুকী

মানুষ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে Read more

অভিযান শুরু, মাদকের বিরুদ্ধে কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী টুকু
অভিযান শুরু, মাদকের বিরুদ্ধে কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। Read more

রাজশাহীতে প্রস্তুত হচ্ছে পাইলট তৌকিরের কবর
রাজশাহীতে প্রস্তুত হচ্ছে পাইলট তৌকিরের কবর

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের দাফন হবে রাজশাহীতে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই Read more

কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!
কবে থামবে অবৈধ যানবাহনের দাপট!

প্রায় ২০ হাজার অটো, ইজিবাইক, গ্যাস অটো সম্পূর্ণ অবৈধভাবে চলাচল করছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। এর মধ্যে সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত Read more

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহত, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহত, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন