অনুপ্রবেশকারী সন্দেহে গত কয়েক মাসে ৩৩০ জনেরও বেশি নারী-পুরুষকে বাংলাদেশে পুশ করেছে ভারতের আসাম রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ তথ্য জানিয়েছেন।আসাম রাজ্যের অভিবাসন আইন, ১৯৫০ অনুযায়ী তাদের ফেরত পাঠানো হয়েছে উল্লেখ করে রোববার আসামের বিধানসভার এক বিশেষ অধিবেশনে হিমন্ত বলেন, “আসামের অভিবাসন বিষয়ক বিশেষ আইনের আওতায় আসামের জেলাগুলোর জেলাপ্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তার জেরে গত কয়েক মাসে আমরা ৩৩০ জনেরও বেশি অনুপ্রবেশাকারীকে ফেরত পাঠাতে পেরেছি। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের জোরালো অভিযান চলমান থাকবে।”বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নাম উল্লেখ না করে ভারতের বিরোধী দল কংগ্রেসের আসাম শাখার প্রেসিডেন্ট গৌরব গগৈকে আক্রমণ করেন হিমন্ত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসামের বিরুদ্ধে অপপ্রচার চলছে এবং এই অপপ্রাচারকারীরা গৌরব গগৈ-কে নেতা হিসেবে মানে।হিমন্ত বলেন, “আমরা ফেসবুকে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৬০০টি অ্যাকাউন্ট শনাক্ত করেছি। এই অ্যাকাউন্টগুলো থেকে ফিলিস্তিন এবং আসাম সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হয়। আসাম সম্পর্কে যেসব তথ্য এসব অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়— সেগুলো অসত্য, আক্রমণাত্মক এবং রুচিহীন। ইসলামাবাদ, রিয়াদ এবং সৌদি আরব থেকে পরিচালিত হয় এই অ্যাকাউন্টগুলো। যারা এগুলো চালান, তারা রাহুল গান্ধীকে নয়, আসামের একজন বিশেষ নেতাকে পছন্দ করেন।”“আমার কাছে প্রমাণ আছে, তার ভিত্তিতেই এ কথা বলছি; আর আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে আমি সংবাদমাধ্যমেকে এ সংক্রান্ত তথ্য-প্রমাণসহ দেবো।”তথাকথিত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে উল্লেখ করে হিমন্ত বলেন, “আমি প্রথমে একজন অসমিয়া, তারপর মুখ্যমন্ত্রী। আমার যাবতীয় কর্মকাণ্ডে আমি সবসময় তা প্রতিফলিত করার চেষ্টা করি। আসামের নিরাপত্তা ও স্বার্থকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।” সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ডএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার
হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী Read more

পুলিশের সামনেই বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
পুলিশের সামনেই বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

জুলাই-আগস্ট গ্রাফিতি অঙ্কন মুছে ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশের সামনেই বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে Read more

সাংবাদিককে গুলি করে হত্যা
সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি Read more

ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী
ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ছয় জন বাংলাদেশি নারীকে দীর্ঘ পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন