আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। বর্ষায় ধানের জমি পানিতে ভরে যায়।এ জমিতে পোকা-মাকড় সহ বিভিন্ন প্রজাতির মাছ থাকে। এক শ্রেণীর বেকার লোকেরা বর্ষা মৌসুম এলেই হাঁসের খামার তৈরি করে। বর্ষা কালের শুরু থেকেই ওই খামারীরা ধানের জমিকে কেন্দ্র করে হাঁসের খামার গড়ে তুলেন। শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট ছোট বিল, বড় বিল, কদমতলী। এছাড়াও  পূর্ব লেঞ্জাপাড়া, পশ্চিম লেঞ্জাপাড়া, মড়রাসহ বিভিন্ন স্থানে ধানের জমির পাশে ওই সব খামার দেখা গেছে। এ ব্যাপারে আলাপ হয় খামারী রহিছ মিয়ার সাথে। আলাপকালে তিনি জানান দুই শতাধিক হাঁস নিয়ে খামার তৈরি করেছেন। হাঁসগুলোর খাবার ধানের জমিতে রয়েছে। সকাল হলে রহিছ মিয়া হাঁসগুলো বিভিন্ন ধানের জমিতে নিয়ে যান। বিকেল হলে হাঁসগুলো নিয়ে নির্ধারিত স্থানে চলে আসেন। প্রতিদিন হাঁসগুলো ডিম পাড়ছে।ডিমগুলো পাইকারের কাছে বিক্রি করে তিনি হাজার হাজার টাকা পাচ্ছেন। এমনভাবে আলাপ হয় খামারী,  সবুজ মিয়া, কামাল মিয়াসহ আরো কয়েকজনের সাথে। আলাপকালে তারা জানান বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে হাঁস পালনে যোগ দিয়েছেন। হাঁসগুলোর ডিম বিক্রি করে তারা বেকারত্ব দূর করতে পেরেছেন বলে জানান। ভালই চলছে তাদের দিনকাল। তারা এখন আর বেকার নয়। শায়েস্তাগঞ্জে ওই সব স্থানে চোখ পড়লেই দেখা যাবে হাঁসের বিচরণ। হাঁসগুলো সুশৃংঙ্খলভাবে খাদ্য সংগ্রহ করে। এতে ফসলের কোন ক্ষতি হচ্ছে না। হাঁস খামারীরা হাঁস পালন করে ভালভাবে দিন অতিবাহিত করছে। চোখে দেখলে বুঝা যাবে হাঁস পালন করে তারা ভালই আছে। হাঁস পালন করে বেকার যুবকরা কর্মসংস্থান খুজে নিতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২
পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২

বরগুনার পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পাথরঘাটা পৌর জামায়াতের আমিরসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে Read more

ইরানে ভয়ঙ্কর বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র
ইরানে ভয়ঙ্কর বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

ইরানের ইসফাহানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট Read more

গোপনীয়তা লঙ্ঘনে গুগলকে ক্ষতিপূরণ দিতে ৪২৫ মিলিয়ন ডলার
গোপনীয়তা লঙ্ঘনে গুগলকে ক্ষতিপূরণ দিতে ৪২৫ মিলিয়ন ডলার

গোপনীয়তা লঙ্ঘনের কারণে অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি। Read more

উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ
উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে। আজ Read more

ওমরাহ পালনের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুভূতি জানালেন পূর্ণিমা
ওমরাহ পালনের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুভূতি জানালেন পূর্ণিমা

গ্ল্যামারের ঝলক আর রূপালি পর্দার আলো ছাপিয়ে এবার আত্মিক প্রশান্তির পথে হাঁটলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পবিত্র মক্কায় Read more

মহালয় মিশে গেলো মর্মান্তিকতায়
মহালয় মিশে গেলো মর্মান্তিকতায়

পরিবারের হাসি-আনন্দ, স্বপ্নভরা যাত্রা- নীল সমুদ্র দেখার আশায় রওনা করেছিলেন সবথেকে কাছের মানুষগুলোকে নিয়ে। রাতের আঁধারে ঢাকা থেকে শুরু হয়েছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন