বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের একাধিক সরকারি সূত্র এমন দাবি করেছে।আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়ত নেবে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।ভারতীয় সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের বিমানবন্দর ও স্থল বন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে।যদিও দেশটির একাধিক সংবাদমাধ্যমে এর আগে বেশ ফলাও করে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার।টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশ তিনটি বন্দর বন্ধ ও স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা কেবলই গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তী সরকার।এছাড়া গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউজে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করতে করা হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।‘ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনে মাধ্যমে ৫০ হাজার টন চাল আমদানি করা হয়েছে’- উল্লেখ করা হয় প্রতিবেদনে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি

মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ Read more

ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬টি গাড়ি ভাঙচুর
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬টি গাড়ি ভাঙচুর

ফরিদপুর সদর উপজেলায় মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ১৬টি মাহেন্দ্র ভাঙচুরের পাশাপাশি চালকদের Read more

কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ
কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কড়া নিরাপত্তায় মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে Read more

গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের
গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

ফিলিস্তিনের গাজায় হামাসের কাছে জিম্মি অবশিষ্ট ইসরায়েলিদের মুক্তির জন্য সেখানে ৪৫ দিনের নতুন আরেকটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। গত ১৪ এপ্রিল Read more

জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান

মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার Read more

ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মিশন পুনরায় শুরুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের
ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মিশন পুনরায় শুরুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরানে "জরুরি" পর্যবেক্ষণ কাজ পুনরায় শুরু করার জন্য আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন