গজারিয়ায়  কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ চাষ হচ্ছে গজারিয়ায়। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই ধান আবাদ বাড়াতে কাজ করে যাচ্ছেন গজারিয়ার কৃষি কর্মকর্তা।গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া গ্রামের কৃষক মো. রবিউল ইসলাম ১ একর জমিতে  ব্রি ধান ১০৫ এই প্রথম গজারিয়ায় কৃষকের মাঠে চাষ করেছেন। এতে আশানুরূপ ফলন পাওয়ায় খুশি এই কৃষক। গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল  আরাফাত বিন সিদ্দিক  জানান, ব্রি ধান ১০৫ উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছি। একটি কম গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) সম্পন্ন ডায়াবেটিক ধান। এর আন্তর্জাতিক ভ্যালু ৫৫ ভাগের কম। তাই ডায়াবেটিস রোগীর জন্য এ ধানের চালের ভাত নিরাপদ। সাধারণ ধানে গ্লাইসেমিক ইনডেক্স (জি আই) ৮৫ যা ডায়াবেটিস রোগিদের জন্য ক্ষতিকর। তবে আগামীতে এই বীজ সকল কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। ব্রি ধান ১০৫ ধান চাষ করা রবিউল ইসলাম  বলেন, এই ধানটি এই প্রথম আমি ১ একর জমিতে আবাদ করেছি।তবে ফলন ভালো হয়েছে।  কৃষি অফিস সূত্রে জানা যায়, গড় ফলন প্রতি হেক্টরে ৬ দশমিক ৭৫ মে. টন। তবে উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টর প্রতি ৮ দশমিক ৫ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। এর জীবনকাল ১৪৮ দিন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তামিম হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে  থাকা Read more

নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় কোটি টাকার মাদক জব্দ
নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় কোটি টাকার মাদক জব্দ

কুমিল্লার গোমতী নদীতে ককশীট ও কলাগাছের সঙ্গে বেঁধে পাচারের জন্য ভাসিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৩ অক্টোবর) Read more

সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ
সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে মানুষজন এক লম্বা ছুটি উপভোগ করতে যাচ্ছেন। কারণ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী দেশগুলোতে আসন্ন ঈদুল আজহা আগামী ৬ Read more

মামলার হাজিরা দিয়ে বাড়ি যাওয়ার পথে বাদীকে পিটিয়ে হত্যা
মামলার হাজিরা দিয়ে বাড়ি যাওয়ার পথে বাদীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে মামলার আসামির লাঠি আঘাতে পুকুরে ডুবে মামলার বাদী মোহাম্মদ মোজাহের আলীর (৫২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৮টার Read more

শিগগিরই কার্যকর হচ্ছে ফ্রান্স-ব্রিটেনের নতুন অভিবাসন চুক্তি
শিগগিরই কার্যকর হচ্ছে ফ্রান্স-ব্রিটেনের নতুন অভিবাসন চুক্তি

চলতি বছরের জুলাইয়ের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া নতুন দ্বিপাক্ষিক চুক্তি শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এই Read more

দুই মাঠে গড়ানো নাটকীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
দুই মাঠে গড়ানো নাটকীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

ফুটবল বিশ্ব আজ এক বিরল ঘটনার সাক্ষী হলো, যেখানে অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ম্যাচের নিষ্পত্তি হতে সময় লাগলো সাড়ে চার ঘণ্টা! তুমুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন