জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে ভাই ও বোনের দ্বন্দ্বের জেরে দায়ের করা মামলায় এক সাংবাদিক ও এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) জামালপুরের আমলী আদালতের বিচারক লতা দাস সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাংবাদিক মনিরুজ্জামান লিমন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের বকশীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।জানা গেছে, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল সিরাজীর সঙ্গে তার বোন স্বপ্না বেগমের জমি নিয়ে বিরোধ চলে আসছে।স্বপ্না বেগম একই গ্রামের মৃত মফিজল হকের ছেলে পল্লী চিকিৎসক মিল্লাত মিয়ার স্ত্রী ও ইসমাইল সিরাজীর সহোদর বোন। জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২১ জুলাই স্বপ্না বেগমের ভাই ইসমাইল সিরাজী বাদী হয়ে জামালপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় স্বপ্না বেগমের স্বামী মিল্লাত মিয়া, স্বপ্না বেগমের দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও আরেক দেবর মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমকে আসামি করে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (২৪ সেপ্টেম্বর) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, আইনজীবী ভাই ও তার বোনের দ্বন্দ্বের জেরে সাংবাদিক ও মাদ্রাসা শিক্ষককে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও সাংবাদিক লিমনের মুক্তি দাবি করেছেন বকশীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকরা।এর আগে জামালপুর আদালতে মামলা দায়েরে বাধা প্রদান ও পূর্বের মামলার ৪ নম্বর স্বাক্ষীকে দিয়ে উল্টো আরেকটি মামলা দায়ের করায় নিজ ভাই ইসমাইল সিরাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তার বোন স্বপ্না বেগম। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক ব্যবসায়ীদের পক্ষ নেওয়ায় বৈষম্যবিরোধী নেতাকে অবরুদ্ধ
মাদক ব্যবসায়ীদের পক্ষ নেওয়ায় বৈষম্যবিরোধী নেতাকে অবরুদ্ধ

যশোরে মাদক ব্যবসায়ীদের পক্ষ নেওয়ার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এসকে সুজনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে শহরের Read more

জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দু'কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (২৭ জুলাই) Read more

আনোয়ারায় জীর্ণ বাঁশের সাঁকোই ভরসা ২০ হাজার মানুষের
আনোয়ারায় জীর্ণ বাঁশের সাঁকোই ভরসা ২০ হাজার মানুষের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ও জুঁইদণ্ডী—এই দুটি ইউনিয়নের মাঝখানে সাপমারা খালের ওপর একটি জীর্ণ বাঁশের সাঁকোই এখন প্রায় ২০ হাজার Read more

চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।সোমবার (২৭ Read more

ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে: আসাদুজ্জামান রিপন
ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে: আসাদুজ্জামান রিপন

ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন ছাত্রদলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে Read more

আজ রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ
আজ রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ৭টি রাজনৈতিক দল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন