দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আমরত শাহপাড়া গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩, সিপিসি-১, অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ২৫০ গ্রামের একটি প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পরিচালিত এই অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।র‌্যাব সূত্রে জানা গেছে, নায়েব সুবেদার  ইউনুস আলীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে খানসামা উপজেলার  ভেড়ভেড়ী ইউনিয়নের আমরত শাহপাড়া গ্রামের তছির উদ্দিন ছেলে আব্দুল মাজেদ (৫০) এবং বীরগঞ্জ উপজেলার ভোগডোমা গ্রামের শেখ বরকত আলী ছেলে  আলী আজম (৬৫) দু’জনকে আটক করা হয়েছে।র‌্যাব জানায়, দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আমরত শাহপাড়ার আব্দুল মাজেদ এর রান্নাঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।  মূর্তির দৈর্ঘ্য ২০.৪ ইঞ্চি, প্রস্থ ৯.২ ইঞ্চি। এটি কালো পাথরের তৈরি। মূর্তির পাদদেশে চারটি ছোট মূর্তি, পাশে ভক্ত সদৃশ দুটি মূর্তি এবং উপরে খোদাই করা নকশা রয়েছে। কিছু অংশ ভাঙা ও ঘষামাজা অবস্থায় পাওয়া গেছে। আটকরা দীর্ঘদিন ধরে একটি পাচার চক্রের সঙ্গে যুক্ত এবং এই মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “র‌্যাব দুইজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। উদ্ধারকৃত মূর্তিটি প্রাচীন কালো পাথরের তৈরি বিষ্ণু মূর্তি বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।র‌্যাব-১৩ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন-এর ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মূর্তিটি পরে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে যাচাইয়ের পর সরকারি হেফাজতে রাখা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

বরগুনার আমতলীতে ট্রান্সফরমার স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এক লাইনম্যান নিহত হয়েছেন। নিহত লাইনম্যানের নাম কাজী বায়েজিদ হোসেন Read more

নেত্রকোনায় হামে আক্রান্ত ৯ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক
নেত্রকোনায় হামে আক্রান্ত ৯ শিশু, একজনের অবস্থা আশঙ্কাজনক

দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও দেখা দিয়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে ইতিমধ্যে ৯ জন শিশু হামে আক্রান্ত Read more

আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার যৌক্তিকতা নেই: উপদেষ্টা আসিফ
আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার যৌক্তিকতা নেই: উপদেষ্টা আসিফ

ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আইনি জটিলতা থাকায় এ ঘটনায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো যৌক্তিকতা Read more

রামগড়ে তিনদিনের ভূমি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
রামগড়ে তিনদিনের ভূমি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

দেশের মানুষকে  ভূমি কর পরিশোধে উদ্বুদ্ধ করা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে তিনদিনের ভূমি মেলার আয়োজন করেছে ভূমি মন্ত্রনালয়। তারই ধারাবাহিকতায় Read more

আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন