ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শ্রাবন্তী আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রাবন্তী গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়ি চর বাউশিয়া গ্রামে।শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকা গামী স্টার লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় মহাসড়কে উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গজারিয়া থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা ও শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে দাঁড়ায়।গজারিয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাফিজ আহমেদ বলেন, ‘আমি একাধিকবার একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য দরখাস্ত জমা দিয়েছি, যাতে শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার হতে পারে। কিন্তু প্রায় তিন বছর হয়ে গেছে, এখনো ফুটওভার ব্রিজ নির্মিত হওয়ার কোন পদক্ষেপ নেওয়া হয়নি।’গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। বাসটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলনের ধাক্কায় বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ
আন্দোলনের ধাক্কায় বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ

নেপালে চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বাতিল করা হলো বাংলাদেশ-নেপাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে Read more

তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করল সরকার
তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করল সরকার

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে জ্বালানি তেলের অবৈধ মজুতকারী ও Read more

পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা
পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন এক গুরুত্বপূর্ণ Read more

হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, চলছে নানা গুঞ্জন
হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, চলছে নানা গুঞ্জন

জনগণের উদ্দেশে আজ ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক লিটন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস Read more

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল- ফিতরের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফের পুরনো রূপে ফিরছে ঢাকা।  শনিবার (৫ এপ্রিল) সরেজমীনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন