চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল চত্বরে দ্রুতগামী বাসের চাপায় মোহাম্মদ সোহেল (৪০) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহেল উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ী এলাকার নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক এবং বৈরাগে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টানেল মোড়ে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডের কারণে দৃশ্যমানতা কম থাকায় হঠাৎ করে আসা বাসটি দেখতে পাননি সোহেল। এতে বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর বাস নিয়ে পালানোর চেষ্টা করলে শাহ আমানত সেতুর টোল প্লাজা থেকে চালক কবির হোসেন (৪২) ও তার সহকারী সাগর আহমদ (২২) কে আটক করে পুলিশ। কবিরের বাড়ি জামালপুর এবং সাগরের বাড়ি টাঙ্গাইলে।খবর পেয়ে রাতেই মইজ্জারটেক চত্বরে স্থানীয় চালক ও যাত্রীরা বিক্ষোভ করেন। পরে পুলিশ আটক বাসচালক ও সহকারীর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।নিহতের শ্যালক মোহাম্মদ আরিফ বলেন, ‘আমার বোনজামাই গাড়ি রেখে টানেল চত্বরে থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।’আনোয়ারা কার-মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম অভিযোগ করে বলেন, ‘বাসটি নিয়ম মেনে গোলচত্বর ঘুরলে সোহেল মারা যেতেন না। চালক ও সহকারীর অবহেলাই এই মৃত্যুর জন্য দায়ী।’ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।’আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাসচালক ও সহকারীকে আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধনের পর থেকে ভেতরে-বাইরে এ পর্যন্ত ১১টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। সর্বশেষ গত ২৪ জুন টানেলের পতেঙ্গা প্রান্তে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন আহত হন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি করলো আজারবাইজান ও আর্মেনিয়া
ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি করলো আজারবাইজান ও আর্মেনিয়া

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধ অবসানে হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Read more

আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য সেবাগ্রহণ নীতিমালা জারি
আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য সেবাগ্রহণ নীতিমালা জারি

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য 'সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫' জারি করেছে সরকার। নতুন এই নীতিমালার মূল উদ্দেশ্য Read more

ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মিশন পুনরায় শুরুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের
ইরানে পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মিশন পুনরায় শুরুর আহ্বান ফরাসি প্রেসিডেন্টের

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরানে "জরুরি" পর্যবেক্ষণ কাজ পুনরায় শুরু করার জন্য আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। Read more

শ্বশুরবাড়ি গিয়ে রিয়ামনির সঙ্গে ‘ঝামেলা মেটালেন’ হিরো আলম
শ্বশুরবাড়ি গিয়ে রিয়ামনির সঙ্গে ‘ঝামেলা মেটালেন’ হিরো আলম

সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা—এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া Read more

কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো
কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

বিশেষজ্ঞদের মতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের, কূটনৈতিক 'ব্যাকচ্যানেলে'র এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশকে বিপর্যয়ের মুখ Read more

কুতুবদিয়ায় পিলারে ধরেছে ফাটল, এ যেন এক মরণফাঁদ! 
কুতুবদিয়ায় পিলারে ধরেছে ফাটল, এ যেন এক মরণফাঁদ! 

এটি কোন জেটি ঘাট নয়, এ যেন এক মরণফাঁদ! কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা দ্বীপের শতভাগ মানুষের পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে পেকুয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন