কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আলফু মিয়া (৬৫) নামে চাঁদপুরের হাজীগঞ্জের এক রেমিট্যান্স-যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।আলফু মিয়া হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা।জানা গেছে, কুয়েতের স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি আলফু মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জহির হোসেন বলেন, আলফু মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।কুয়েতে নিহত আলফু মিয়ার মরদেহ হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করার ব্যবস্থা করা হবে এবং আইনি ও প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন নিহতের প্রবাসী স্বজনরা।মৃত্যুকালে আলফু মিয়া স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার মোট জিপিএ-৫ Read more

‘অ্যান্টিলিসের মুক্তা’ কিউবাকে ট্রাম্প কেন ‘নিয়ে নিতে’ চাইছেন?
‘অ্যান্টিলিসের মুক্তা’ কিউবাকে ট্রাম্প কেন ‘নিয়ে নিতে’ চাইছেন?

দীর্ঘদিন ধরে কিউবার সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। আমেরিকার সঙ্গে কিউবার লড়াই মূলতঃ অর্থনৈতিক ও আদর্শগত।

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন Read more

সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করলো যুক্তরাষ্ট্র
সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করলো যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল। কিন্তু জায়নবাদীদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র Read more

বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বরিশাল নগরীর কচুরিপানা বেষ্টিত ডোবার মধ্য থেকে ভাসমান অবস্থায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৫এপ্রিল) দুপুরে বরিশাল Read more

সিদ্ধিরগঞ্জ ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তানভীর আহমেদ (২১) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন