ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলহা বেগম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার বিছিন্ন চরকলাতলির কবির বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মৃত শিশু আলহা বেগম ওই এলাকার বেলায়েত হোসেনের মেয়ে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, পরন্ত বিকেলে শিশু আলহাকে নিয়ে তার মা নিজ ঘরে বসে প্রতিবেশীদের সঙ্গে খোশগল্প করছিলেন। এসময় সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙিনায় খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যান শিশু আলহা। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের ৬ আসনে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা
যশোরের ৬ আসনে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ৪৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর)  জেলা রির্টার্নিং অফিসারের কার্যালয়ে তারা Read more

মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা
মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দক্ষিণ এশিয়ায় শ্রম অধিকার নিয়ে কাজ Read more

গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার (৭ জুলাই) দ্বিতীয় Read more

গাজায় হামলার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ
গাজায় হামলার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে চলমান আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের করাচি শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় Read more

নির্বাচনের আগেই জুলাই হত্যার বিচার চায় নিহতদের পরিবার
নির্বাচনের আগেই জুলাই হত্যার বিচার চায় নিহতদের পরিবার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহীদ দিবস ২০২৫ পালিত হয়েছে। এদিন রংপুরের ২২ শহীদের পরিবার জোরালোভাবে দাবি জানান, আগামী Read more

মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের
মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

আমেরিকাকে অবিলম্বে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে চীন।  সেইসঙ্গে তাদেরকে আটকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন