লক্ষ্মীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে বিএনপির এক কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অনুমতি ছাড়া সমাবেশ করার অভিযোগে বিএনপি মনোনীত লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক)  আসনে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার প্রচার সমাবেশ থেকে আব্দুর রহিম নামে এক কর্মীকে এই জরিমানা করা হয়।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আলী হাসান গ্রামের পূর্ব চর রমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।জানা গেছে, ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রায় দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন, মহিলা দলের নেত্রী নয়ন মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইউনুস, বিএনপির ওয়ার্ড সভাপতি ওহাব মোল্লা, সহসভাপতি মোহন মোল্লা ও সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা তার সমর্থক প্রশাসনের পূর্বানুমতি ছাড়া সভা, সমাবেশ, মিছিল কিংবা শোভাযাত্রা করতে পারবেন না। অনুমতি ছাড়া এ ধরনের কর্মসূচি পালন করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হয়।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন বলেন, ‘নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কেউ আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা
ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা তাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় দফায় Read more

কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড
কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড

এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় ধারাবাহিক বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। বোমাবর্ষণের পর থাই বাহিনী ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নিয়ে কম্বোডিয়ার বান্তে Read more

নুরের ওপর হামলা আমাদের জন্য একটা মেসেজ: হাসনাত আবদুল্লাহ
নুরের ওপর হামলা আমাদের জন্য একটা মেসেজ: হাসনাত আবদুল্লাহ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে একটি মেসেজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক Read more

ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী’ বলে আখ্যায়িত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেন, ট্রাম্পের বার্তাগুলো বাস্তব পরিস্থিতির Read more

৩৪ লাখ টাকায় সংস্কার, কয়েক মাসেই বেহাল মাদার বখশ হলের ওয়াশরুম  
৩৪ লাখ টাকায় সংস্কার, কয়েক মাসেই বেহাল মাদার বখশ হলের ওয়াশরুম  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের দুটি ব্লকের ওয়াশরুম সংস্কারে ব্যয় হয়েছে ৩৪ লাখ টাকার বেশি। তবে সংস্কার শেষ হওয়ার Read more

রাঙ্গামাটিতে পর্যটক হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ
রাঙ্গামাটিতে পর্যটক হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ

সদরের ফুরোমোন পাহাড়ের চূড়ায় গতকাল পর্যটকদের হেনস্তার  প্রতিবাদে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার দাবিতে  রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন