২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।প্রস্তাবিত তিনটির মধ্যে প্যাকেজের মধ্যে প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। প্যাকেজ ২-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। আর প্যাকেজ ৩-এর খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এ প্যাকেজ গ্রহণ করে অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও দুটি প্যাকেজ ঘোষণার সুযোগ পাবে।ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের সুবিধার্থে এবার বিমান ভাড়া কমানো হয়েছে।গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা করা হয়েছে।খালিদ হোসেন আরো বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে, সংক্রামক রোগ আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না। ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১ এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২ এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮

ইস্কান্দার পুটেরির ইকো গ্যালারিয়ার কাছে একটি নির্মাণ প্রজেক্টে এক যৌথ অভিযানের সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা অভিবাসী কর্মীদের বৈধ নতিপত্র যাচাই Read more

পাবনায় সবজির চড়া দামে হিমশিম খাচ্ছে নিম্ন-মধ্যবিত্তরা
পাবনায় সবজির চড়া দামে হিমশিম খাচ্ছে নিম্ন-মধ্যবিত্তরা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কয়েক দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা Read more

গোপালগঞ্জে কারফিউ বাড়ল
গোপালগঞ্জে কারফিউ বাড়ল

গোপালগঞ্জে শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক Read more

শিশুদের সারাদিন উৎফুল্ল রাখবে যেসব অভ্যাসগুলো
শিশুদের সারাদিন উৎফুল্ল রাখবে যেসব অভ্যাসগুলো

শিশুদের কিছু শেখাতে চাইলে ছোট থেকেই অভ্যাস তৈরি করার চেষ্টা করুন। চেষ্টা করবেন শিশুদের এমন অভ্যাস তৈরি করতে যেন ব্যক্তিজীবনের Read more

সৌদি আরবের নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান
সৌদি আরবের নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

সৌদি আরবের বাদশাহ সালমান এক রাজকীয় ডিক্রির মাধ্যমে শেখ সালেহ আল-ফাওযানকে দেশটির গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ ক্রাউন Read more

পিএসএলে দল পেলেন সাকিব
পিএসএলে দল পেলেন সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে আসরের মাঝপথে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন