ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজ ফের হ্যাকারদের দখলে পড়েছে। এর আগে পেজটি হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল।শুক্রবার (৩ অক্টোবর) ভোরে প্রথমবার হ্যাকড হওয়ার পর বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণ ফিরে পায় ব্যাংক কর্তৃপক্ষ। তবে একই দিন রাত সাড়ে ৮টার দিকে আবারও হ্যাকার গ্রুপ পেজটির নিয়ন্ত্রণ নেয়।প্রথম হামলা: ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকাররা পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে হুমকিসূচক বার্তা প্রকাশ করে।নিজেদের পরিচয় দিতে তারা ‌‘MS 47OX’ নাম ব্যবহার করে জানায়, শিগগির ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালানো হবে। এসময় মূল পেজ ঠিক রেখে তারা চারটি স্ট্যাটাস দেয়— ‘Page Hacked?’, ‘Hello Dear Islami Bank so-called experts’, ‘MS 47OX’ এবং একটি রিল।নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিছুটা বেগ পোহাতে হলেও আইটি টিম বিশেষ প্রচেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণ ফিরে পায়। তখন পেজ স্বাভাবিক অবস্থায় ছিল।পুনরায় হ্যাকড:তবে রাত সাড়ে ৮টার দিকে ফের পেজটি হ্যাকড হলে ওই কর্মকর্তা বলেন, ‘ফেসবুক পেজ হ্যাকের বিষয়টি সত্য। আমাদের আইটি বিভাগ শুরু থেকেই কাজ করছে। বিকেলে নিয়ন্ত্রণ ফিরে পেলেও এখন আবার হ্যাকড হয়েছে। নিয়ন্ত্রণ ফেরাতে পুনরায় কাজ শুরু করেছে টিম।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা Read more

রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রংপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ১০ টার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর সদর উপজেলার Read more

চামড়া আছে, ট্যানারি নেই: চট্টগ্রামে ট্যানারি শিল্পের অস্তিত্ব সংকটে চরম দুরবস্থা
চামড়া আছে, ট্যানারি নেই: চট্টগ্রামে ট্যানারি শিল্পের অস্তিত্ব সংকটে চরম দুরবস্থা

শিল্প, বন্দর ও বাণিজ্যের শহর চট্টগ্রামে গড়ে উঠছে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান। অথচ সম্ভাবনাময় একটি খাত ট্যানারি শিল্প—অবহেলা, দুর্যোগ ও Read more

বাউফলে ইসলামী আন্দোলন নেতার পদত্যাগ
বাউফলে ইসলামী আন্দোলন নেতার পদত্যাগ

চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম পদত্যাগ করেছেন। বুধবার(১৪ মে) পটুয়াখালী জেলা শাখার সভাপতি Read more

বেরোবিতে ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের খাবারের আয়োজন
বেরোবিতে ঈদুল আজহা উপলক্ষ্যে শিক্ষার্থীদের খাবারের আয়োজন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশনায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন