মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক করেছে সেনাবাহিনী। রবিবার (১১ জানুয়ারি) ভোরে তাকে আটক করা হয়।আটককৃত ছাত্রদল নেতা শিশির আহমেদ শাকিল গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ছেলে। তাকে গাংনী শহরের নিজ বাড়ি থেকে সেনাবাহিনীর অভিযানে আটক করা হয়েছে।আটককৃত নেতার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা, নগদ ৫৩,১০০ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত ৭টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে, জানিয়েছে গাংনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হান। তিনি জানান, “একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হলে সে চাঁদাবাজির ঘটনার সত্যতা স্বীকার করে। তার তল্লাশি করে গাঁজা ও অনলাইন জুয়ার সিম কার্ড পাওয়া গেছে। তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে উদ্ধার হওয়া নগদ অর্থ ও সিম কার্ডের সূত্র ধরে অনলাইন জুয়া সংক্রান্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে শিশু বলাৎকারের ঘটনায় থানায় অভিযোগ
জীবননগরে শিশু বলাৎকারের ঘটনায় থানায় অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে ৮ বছরের শিশুকে একাধিকবার বলাৎকার করার অভিযোগ উঠেছে কেসমত আলী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত কেসমত আলী Read more

পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা
পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

পাকিস্তানে অন্তত নয়জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ শুক্রবার বেলুচিস্তানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে Read more

‘পিছু হটেছেন’ ট্রাম্প, সংলাপের কথাও নাকচ তেহরানের
‘পিছু হটেছেন’ ট্রাম্প, সংলাপের কথাও নাকচ তেহরানের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরান দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা থেকে ‘পিছু হটেছেন’ এবং Read more

অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়: সামান্তা
অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়: সামান্তা

অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বুধবার (১৬ এপ্রিল) Read more

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও অগ্নিদগ্ধ, বার্ন ইউনিটে ভর্তি
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও অগ্নিদগ্ধ, বার্ন ইউনিটে ভর্তি

মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অগ্নিদগ্ধ করে নির্যাতন এবং গৃহবন্দি করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন