বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্রকারীরা এখন দেশ থেকে বংশসহ নির্বাসিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।মঙ্গলবার (০৬ মে) লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গুলশানে অবস্থান নিয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বেগম খালেদা জিয়াকে বহুবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তারেক রহমানকেও হত্যার ষড়যন্ত্র করেছে। যারা এ ষড়যন্ত্রে জড়িত ছিল, তারা তাদের বংশ-সহকারে থেকে নির্বাসিত হয়েছে। তাদের আর ফেরার কোনো পথ নেই।তিনি বলেন, তারা (খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা) যে নির্বাসিত হলেন, এ থেকে অন্যদেরও শিক্ষা নিতে হবে। দেশপ্রেমিক জিয়া পরিবার দেশের মানুষের ভালোবাসায় টিকে আছে, থাকবে। যারাই ষড়যন্ত্র করবে, তারা জনগণের দ্বারা বাংলাদেশ থেকে উৎখাত হবে।বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, এখনও ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে দেখছি৷ এদের প্রতিহত করতে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা প্রস্তুত আছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের চান্দগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত
চট্টগ্রামের চান্দগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ পারভেজ (৩০) নামে এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত Read more

শেরপুরে ‘বিদ্রোহী’ মাসুদকে বহিষ্কার করল বিএনপি
শেরপুরে ‘বিদ্রোহী’ মাসুদকে বহিষ্কার করল বিএনপি

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অমান্য Read more

টাংগুয়া ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড
টাংগুয়া ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে ৫ জন মাদক সেবীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড Read more

বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কে পাহাড় ধস, যানচলাচল বন্ধ
বাঘাইছড়ির মারিশ্যা দীঘিনালা সড়কে পাহাড় ধস, যানচলাচল বন্ধ

রাতভর টানা মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১০ কিলোমিটার ও ১৪ কিলোমিটার নামক বেশ কিছু স্থানে পাহাড় ধসে পড়ে। শনিবার Read more

ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২৫
ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

কিশোরগঞ্জের ভৈরব ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে বাড়ি-ঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন