বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা কেন্দ্র করে বিমানবন্দর সড়কে থাকবে ভিআইপি মুভমেন্ট। যে কারণে বিমানবন্দর ও সংলগ্ন সড়কগুলোতে থাকছে ব্যাপক যানজটের সম্ভাবনা। এবার সৃষ্ট যানজট এড়াতে হজযাত্রীদের জন্য নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।সোমবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মঙ্গলবার (৬ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে।এতে রাস্তায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই যানজট সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যেসব হজযাত্রী দুপুর ১২টা ৫০ মিনিটে সৌদিয়া এয়ারলাইনসের এসভি৩৮০৯ ফ্লাইট এবং বাংলাদেশ বিমানের দুপুর ২টা ৫ মিনিটে বিজি৩৩১ ও বিকাল ৪টা ৪৫ মিনিটে বিজি১৩৫ নম্বর হজ ফ্লইটে সৌদি আরব যাবেন, তাদের মঙ্গলবার সকাল ৬টার মধ্যে হজ ক্যাম্পে উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।এর আগে, খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে ঢাকা বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে আসবেন। ঢাকা এয়ারপোর্ট থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সবাইকে নিচের নির্দেশনাগুলো পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো—১) মঙ্গলবার (০৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলশান/বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট দলের নেতাদের আগত জনসাধারণকে রাস্তা থেকে সরিয়ে ফুটপাতে অবস্থান করানোর জন্য প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।২) মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান/বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে নিম্নোক্ত রাস্তাগুলো ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো:(ক) আব্দুল্লাপুর-কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করা।(খ) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা।(গ) উত্তরা ও মিরপুরে বসবাসকারী সম্মানিত নাগরিকরা এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২ নম্বর সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন থেকে ১৮ নম্বর সেক্টর-পঞ্চবটী হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করতে পারেন।(ঘ) গুলশান, বাড্ডা এবং প্রগতি সরণি এলাকার যাত্রী সাধারণ কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এয়ারপোর্ট/উত্তরা যেতে পারেন।(ঙ) মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহনগুলো মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারেন।(চ) এয়ারপোর্ট/৩০০ ফিট রাস্তা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনগুলো বনানী/কাকলী র‍্যাম্পের পরিবর্তে মহাখালী র‍্যাম্প/এফডিসি র‍্যাম্প ব্যবহার করতে পারেন।৩) ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ ঢাকা সেনানিবাসের রাস্তা (জিয়া কলোনি/জাহাঙ্গীর গেট/সৈনিক ক্লাব/স্টাফ রোড) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধু হালকা যানবাহন চলাচলের অনুমতি প্রদান করেছে। সুতরাং সেনানিবাসের রাস্তা ব্যবহার করা যেতে পারে।৪) ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল পরিশোধপূর্বক সর্বোচ্চ ৪০ কিলোমিটা/ঘণ্টা গতিসীমা মেনে এবং এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি প্রদান করেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে ওভারস্পিড ও লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।৫) যাত্রীসাধারণকে বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর গমনাগমনকারী ট্রেনগুলো ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্মানিত যাত্রীসাধারণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ের সব আন্তঃনগর ট্রেন সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী, এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে দুই মিনিটের জন্য থেমে যাত্রী বহন করবে। এছাড়া বাংলাদেশ রেলওয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর-টঙ্গী রুটে অতিরিক্ত একটি শাটল ট্রেন পরিচালনা করবে।৬) সম্মানিত হজযাত্রীসহ বিদেশগামী যাত্রী সাধারণকে এয়ারপোর্টে যাতায়াতের ক্ষেত্রে এবং ওই এলাকার এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো।৭) মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।৮) সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনাকারী ব্যক্তিদের কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার জন্য অনুরোধ করা হলো।৯) অভ্যর্থনাকারী ব্যক্তিরা কোনো যানবাহন নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে যুক্ত হতে পারবেন না।১০) অভ্যর্থনাকারী ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে কোনোভাবেই গুলশান/বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান করতে পারবেন না বা মোটরসাইকেলযোগে জনতার মধ্য দিয়ে চলতে পারবেন না। তবে এই রাস্তা দিয়ে (জনসমাগম না হলে) সাধারণ যানের সঙ্গে মোটরসাইকেল চলতে পারবে।এসব বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা
শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ও বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারে পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ ৬টি কাঠ Read more

গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন
গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সী (৩২) নামে Read more

বাধা-বিঘ্ন পেরিয়ে অদম্য আশার মেডিকেলে ভর্তির স্বপ্ন জয়
বাধা-বিঘ্ন পেরিয়ে অদম্য আশার মেডিকেলে ভর্তির স্বপ্ন জয়

বাবার মৃত্যুর পর অভিভাবহীন হয়ে পড়েন রাফিয়া সুলতানা আশা। উপায় না পেয়ে এসএসসি পরীক্ষা দিয়েই বসেন বিয়ের পিড়িতে। তবে মায়ের Read more

শাহজালালে আগুন, উদ্ধারে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
শাহজালালে আগুন, উদ্ধারে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ৪ প্লাটুন বিজিবি।এছাড়া আগুন নেভাতে কাজ করছে Read more

নরসিংদীতে প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে সিএনজি চালক নিহত
নরসিংদীতে প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে সিএনজি চালক নিহত

নরসিংদীর মনোহরদীতে প্রাভেট কার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রান হারিয়েছেন সিএনজি চালক। বুধবার (০৭ মে) ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের চঙ্গভান্ডা সাকিনস্থ মুরগির বাজারের Read more

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন