রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার (৬ সেপ্টেম্বর) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিয়ে বিবৃতিও দিয়েছেন।বিবৃতিতে তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন পুড়িয়ে দিয়েছে। নুরুল হক এখন মৃত; তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না। এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। আমরা এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি আন্দোলন ও দল। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড জামায়াতে ইসলামী বরদাশত করে না। দেশে শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। তাই এ ঘটনার সাথে জামায়াতে ইসলামীর নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।তিনি বলেন, দেশে আইন ও বিচার ব্যবস্থা বিদ্যমান। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। সমাজ ও রাষ্ট্রে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদী ইপিজেডের সাপ্লাই পানি খেয়ে তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৬০ জন শ্রমিক
ঈশ্বরদী ইপিজেডের সাপ্লাই পানি খেয়ে তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৬০ জন শ্রমিক

ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়তেই আছে। ইপিজেডের সাপ্লাই পানি পান করে রেনেসাঁ, নাকানো, এ্যাবা Read more

ত্রিশালে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ত্রিশালে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন ত্রিশাল থানা পুলিশ। রবিবার (২৩ জুন) রাতে উপজেলার গন্ডখোলা কোনাবাড়ী সামালের Read more

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কামারগাড়ি নামক এলাকায় Read more

নারায়নগঞ্জে ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ নিয়ে ভানুমতির খেল!
নারায়নগঞ্জে ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ নিয়ে ভানুমতির খেল!

নারায়ণগঞ্জের ফতুল্লায় নৌকা প্রতীকের এক ইউপি চেয়ারম্যানের বহিস্কারাদেশ প্রত্যাহার নিয়ে চলছে ভানুমতির খেল৷ বহিস্কারাদেশ প্রত্যাহারের চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে Read more

ময়মনসিংহে সরবরাহ থাকলেও স্বস্তি নেই মৌসুমী সবজির দাম নিয়ে
ময়মনসিংহে সরবরাহ থাকলেও স্বস্তি নেই মৌসুমী সবজির দাম নিয়ে

শীত মৌসুমে সবজির ভরা বাজার। ময়মনসিংহের বাজারগুলোতে এমন দৃশ্য থাকলেও এর সুফল পাচ্ছেন না ক্রেতারা।   পর্যাপ্ত সরবরাহের মধ্যেও গত এক Read more

আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন
আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।সোমবার (১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন