নিরাপদ পানির সংকটে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে। তাই সংকট দূরীকরণে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দ্বীপের স্থানীয় জনগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। মঙ্গলবার (২০ মে) দুপুরে হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও’র উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন কর্মসূচিতে এসএইচবিও’র যোগাযোগ সমন্বয়কারী মহব্বত হোসেন, সদস্য কেফায়েত উল্যাহ শুভ, মাজেদুল ইসলাম জিহাদ, স্থানীয় বাসিন্দা মো. জামসেদ, মো. আরিফুল ইসলাম, আমেনা বেগম, জাহেদুল ইসলাম হৃদয় প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, নিঝুম দ্বীপের জনগণের জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা নিশ্চিতের দাবিতেই তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছেন। নিঝুম দ্বীপবাসীর অন্যতম প্রধান সমস্যা হলো- সুপেয় পানির অভাব। এই এলাকায় অল্পসংখ্যক নলকূপ রয়েছে, যেগুলো অনেক দূরে অবস্থিত। ফলে নারী-শিশু ও বৃদ্ধদের জন্য দূর থেকে পানি সংগ্রহ করা চরম দুর্ভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে তারা অনেক সময় পুকরের দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। যার ফলে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি দিন দিন বেড়েই চলেছে।বক্তারা আরও বলেন, নিরাপদ পানি শুধু একটি প্রয়োজন নয়, এটি আমাদের মৌলিক অধিকার। সুপেয় পানির অভাবে আমাদের শিশুরা রোগে আক্রান্ত হচ্ছে, নারীরা দুর্ভোগ পোহাচ্ছে এবং সার্বিকভাবে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এসএইচবিওর নির্বাহী পরিচালক ফায়দা সুলতানা বলেন, আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সুপেয় পানি প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার, অথচ এলাকার মানুষগুলো তাদের এই অধিকার থেকে বঞ্চিত, যার জন্য তাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই আমরা নিঝুম দ্বীপের প্রতিটি মানুষ যেন সহজে ও নিরাপদভাবে সুপেয় পানি পেতে পারি, তার জন্য আমরা কর্তৃপক্ষের নিকট সদয় সহযোগিতাসহ দ্রুত কার্যকর পদক্ষেপের বাস্তবায়ন চাই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে সুপেয় পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, নলকূপের সংখ্যা বৃদ্ধি এবং পানির গুণগতমান পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, ৭ ঘণ্টায় আসামি গ্রেফতার
কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, ৭ ঘণ্টায় আসামি গ্রেফতার

কিশোরগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়া সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনায় প্রধান হামলাকারী গ্রেফতার হয়েছে।ঘটনার Read more

কটিয়াদীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে বিএনপির প্রচারনা
কটিয়াদীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে বিএনপির প্রচারনা

কিশোরগঞ্জের কটিয়াদীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ Read more

স্ত্রী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলে স্বামীর আত্মহত্যা
স্ত্রী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলে স্বামীর আত্মহত্যা

স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন এক যুবক। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটও লিখে গেছেন ওই যুবক। Read more

বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল বেসরকারি ১০ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল বেসরকারি ১০ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ‘সাস্টেইনেবিলিটি রেটিং ২০২৪’- এ ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান Read more

কবর আর জেলখানায় একাই যেতে হয়, কলিমউল্লাহকে বিচারক
কবর আর জেলখানায় একাই যেতে হয়, কলিমউল্লাহকে বিচারক

গ্রেফতার হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ঢাকা মহানগর Read more

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা

শিক্ষক সংকট নিরসনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্ট কালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন