বগুড়ার শেরপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েই ওই বাজেটটি তৈরি করা হয়।পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান ৭৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।সোমবার (১৪ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত ওই বাজেটে পৌরসভার নানামুখী উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়ানোর জন্য এবারের বাজেটে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে।বাজেটে নিজস্ব খাত, হাট-বাজার ইজারা ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ২ কোটি ২০ লাখ, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) থেকে ৫ কোটি, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে ৩০ কোটি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ২ কোটি, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্ড অ্যান্ড রিকভারী প্রজেক্ট থেকে ৩ কোটি টাকা আয় ধরা হয়েছে। অপরদিকে ওইসব নানামুখী উন্নয়ন কর্মসূচির জন্য সমপরিমাণ টাকা বাজেটে ব্যয় ধরা হয়েছে।পৌরসভার ওই বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ, সমাজসেবা কর্মকর্তা মো. ওবাইদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি সবুজ চৌধুরী, সাংবাদিক আইয়ুব আলী, আব্দুল ওয়াদুদ, সাখাওয়াত হোসেন জুম্মা, বাধন কর্মকার কৃষ্ণ, রঞ্জন কুমার দে, জাহিদ হাসান প্রমুখ।অনুষ্ঠানে পৌর কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী মহল উপস্থিত ছিলেন। বাজেট বক্তৃতায় শেরপুর পৌর প্রশাসক আশিক খান প্রস্তাবিত স্বপ্নের বাজেটটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার সিমলাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- Read more

ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ
ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল Read more

৫০০ বাংলাদেশিকে নৌকায় ইতালিতে পাঠিয়েছেন সাখাওয়াত
৫০০ বাংলাদেশিকে নৌকায় ইতালিতে পাঠিয়েছেন সাখাওয়াত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম সাখাওয়াত Read more

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি
রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ নিষ্ফল হবে: সিইসি

প্রবাসীদের ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন আশা করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সব দলের Read more

নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৫ মে)। ২০২৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ Read more

ফটিকছড়িতে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ছাত্রদল নেতাকে নোটিশ
ফটিকছড়িতে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ছাত্রদল নেতাকে নোটিশ

চট্টগ্রামের ফটিকছড়িতে নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ‘কারণ দর্শানো’র নোটিশ পেয়েছেন ছাত্রদল নেতা মহিন উদ্দিন মেসি। ইতোমধ্যে ‘কুরুচিপূর্ণ’ ভিডিওটি সর্বত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন