রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সুনামি সতর্কতা জারি করেছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এশিয়ার দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়াতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের পর ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে। সতর্কতায় বলা হয়েছে, বুধবার বিকেলে (ম্যানিলা সময়) ১ মিটারের কম সুনামির ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। এ অবস্থায় ২০টিরও বেশি প্রদেশের বাসিন্দাদের সৈকত এবং উপকূলীয় অঞ্চলের কাছাকাছি না যেতে সতর্ক করা হয়েছে।ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা পূর্ব ইন্দোনেশিয়ার কিছু অংশের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। এই সতর্কতার মধ্যে রয়েছে উত্তর সুলাওয়েসি, উত্তর মালুকু, পশ্চিম পাপুয়া এবং গোরোন্তালোর উপকূলীয় অঞ্চল। কর্তৃপক্ষ বাসিন্দাদের শান্ত থাকার এবং উপকূল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।৮ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পের পর পেরু, ইকুয়েডরের কাছে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ও পূর্ব চীনের কিছু অংশেও সুনামি সতর্কতা জারি করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ।ক্রিকেট১ম টি–টোয়েন্টিবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসরাসরি, সন্ধ্যা ৬টা,টি স্পোর্টস ও নাগরিক টিভিজাতীয় ক্রিকেট লিগসিলেট–ময়মনসিংহসরাসরি, Read more

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু

নীলফামারীতে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।বুধবার Read more

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব
গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গ্লোবাল সুপার লিগের দল দুবাই ক্যাপিটালস।রোববার (৬ জুলাই) ইন্টারন্যাশনাল লিগ Read more

ব্যাংকঋণের পাহাড়ে দাঁড়িয়ে ভোটের মাঠে বিএনপির দুই প্রার্থী
ব্যাংকঋণের পাহাড়ে দাঁড়িয়ে ভোটের মাঠে বিএনপির দুই প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের Read more

দোষীকে ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নাহিদের
দোষীকে ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নাহিদের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করার ঘটনায় দোষীকে ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুরে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন