খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে দীঘিনালা থানার টহল পুলিশ।আটককৃত রাজ্জাক উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জামতলী এলাকার বাসিন্দা বলে জানায়। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।তবে আটককৃত ব্যক্তির পরিবারের দাবি যে, রাজ্জাক দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরেই পাবনা মানসিক হাসপাতালের অধীনে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে বাসায় আটকে রাখা হয়। হঠাৎ বাসার অন্যান্য লোকজনের অজান্তে বাসা থেকে বের হয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন এমন খবর শুনতে পায়।দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমারে পাচার হচ্ছিল ১হাজার ৬০০লি. ডিজেল, অতঃপর..
মিয়ানমারে পাচার হচ্ছিল ১হাজার ৬০০লি. ডিজেল, অতঃপর..

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।রোববার (২৯ Read more

কুয়াকাটা ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
কুয়াকাটা ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

পটুয়াখালীর মহিপুরে মুদি ব্যবসায়ী মন্নান শেখকে (৭৫) হোটেল কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান Read more

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে চিঠি ট্রাম্পের
বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে চিঠি ট্রাম্পের

বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন Read more

ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।শুক্রবার (০৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে বিশ্ববিদ্যালয়টির পুরাতন ক্যাম্পাসে Read more

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, ৬ পুলিশ কর্মকর্তা নিহত
থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত,  ৬ পুলিশ কর্মকর্তা নিহত

থাইল্যান্ডে প্যারাসুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তাদের মধ্যে Read more

নীলফামারীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাত ভাইয়ের
নীলফামারীতে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাত ভাইয়ের

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন