ডাকসু ও জাকসুর নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকেও পরাজিত করতে হয়েছে। আপাতত তারা এতে সফল হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার ব্রিজ এলাকায় নরসুন্দা নদী পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় আব্দুল মোনায়েম মুন্না বলেন, ডাকসু নির্বাচন ছাত্রশিবির কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিতেছে। কিন্তু এনসিপি, উমামা ফাতেমা ও স্বতন্ত্রসহ সব প্যানেল এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। উপাচার্য ও প্রক্টর জামায়াতপন্থী প্রভাব খাটিয়ে পুরো নির্বাচনকে কলুষিত করেছেন।নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এসময় ব্রিজের মুখে ও নদীর দুই তীরে জমে থাকা প্লাস্টিক, বোতলসহ নানা প্রকার বর্জ্য অপসারণ করা হয়।কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহসভাপতি মুস্তাক আহমেদ শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।এসময় আয়োজকরা জানান, তারেক রহমানের নির্দেশে জেলা যুবদলের উদ্যোগে নরসুন্দা নদীর বড় বাজার ব্রিজ এলাকায় পানিপ্রবাহ সচল রাখতে এ বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। তারা জানান, নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে নিয়মিতভাবে এমন উদ্যোগ নেয়া হবে।স্থানীয় বাসিন্দারা যুবদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নদী পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকলে পরিবেশ রক্ষা এবং সুস্থ নগর গড়তে বড় ভূমিকা রাখবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুর
কুমিল্লায় মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুর

কুমিল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে নির্মিত ম্যুরাল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। নগরীর রাজবাড়ি এলাকার কালেক্টরেট Read more

কে দিয়েছে আপনাকে মানুষের পছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার?
কে দিয়েছে আপনাকে মানুষের পছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার?

১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে সংস্কৃতি অঙ্গনের বহু তারকা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানান। তবে দিন শেষে সেই Read more

আল জাজিরা ৫ সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা
আল জাজিরা ৫ সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা

গাজা সিটিতে আল জাজিরার সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক। একই সঙ্গে Read more

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান
সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ পালন শেষে নভেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনা Read more

ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা
ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা

ঝিনাইদহ সদরের হলিধানী বাজারের চা দোকানি সিরাজুল ইসলাম গত বছরের ৮ সেপ্টেম্বর ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি চিরকুটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন