রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়।শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ মঞ্চে কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।এর আগে সকালে সমাবেশমঞ্চে এসে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। আমাদের জাতীয় সমাবেশ ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। আল্লাহর পক্ষ থেকে রহমতের দোয়া করেন।’এদিকে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে হাজার হাজার জামায়াতের নেতাকর্মী অবস্থান করছেন।দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী।জামায়াতের ৭ দফা  দাবির মধ্যে রয়েছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।এসকে/এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের Read more

সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উধুনিয়া ইউনিয়নের Read more

আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েটের ৩২ ছাত্র
আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েটের ৩২ ছাত্র

আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩২ জন ছাত্র। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের Read more

যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলে, Read more

সম্পর্ক ঠিক না রাখায় প্রাক্তন প্রেমিকার ওপর স্কুটি উঠিয়ে দিল যুবক
সম্পর্ক ঠিক না রাখায় প্রাক্তন প্রেমিকার ওপর স্কুটি উঠিয়ে দিল যুবক

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর জন্য প্রেমিকাকে জোর করছিলেন এক প্রাক্তন প্রেমিক। কিন্তু তা মানতে অস্বীকৃতি জানান প্রেমিকা। সেই ক্ষোভ Read more

‘ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা’
‘ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বর্তমানে কারাবন্দি, বলেছেন যে, যখন ন্যায়বিচারের সব পথ বন্ধ হয়ে গেছে, তখন রাজপথে আন্দোলনই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন