সুন্দরবনে অভিযানে হরিণের মাংস ও পা’সহ ১ জন হরিণ শিকারী আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক মোংলার সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পা’সহ কুখ্যাত ১ জন হরিণ শিকারীকে আটক করা হয়।জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত
ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য Read more

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজবাড়ী -কুষ্টিয়া মহাসড়কের হেনা মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় বৃটিশ টোবাকোতে চাকুরী করা মেহেদী হাসান নামের একজন নিহত হয়েছে একই Read more

সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে
সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে

দেশব্যাপী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন Read more

বিশ্ব শিক্ষক দিবস আজ
বিশ্ব শিক্ষক দিবস আজ

আজ ৫ অক্টোবর (রোববার), বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এবছরের Read more

বাধা-বিঘ্ন পেরিয়ে অদম্য আশার মেডিকেলে ভর্তির স্বপ্ন জয়
বাধা-বিঘ্ন পেরিয়ে অদম্য আশার মেডিকেলে ভর্তির স্বপ্ন জয়

বাবার মৃত্যুর পর অভিভাবহীন হয়ে পড়েন রাফিয়া সুলতানা আশা। উপায় না পেয়ে এসএসসি পরীক্ষা দিয়েই বসেন বিয়ের পিড়িতে। তবে মায়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন