গাজীপুর উপজেলার শ্রীপুর থানাধিন  জৈইনা ফুটওভার ব্রিজের নিচ থেকে অভিযান চালিয়ে ১৬০ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশ। যার বাজার মূল্য  ৫ লক্ষ ২৮ হাজার টাকা। শনিবার(২১জুন) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড.চৌধুরী মো.যাবের সাদেক।গ্রেপ্তারকৃতরা হলেন,সিরাজগঞ্জ জেলার চৌমুহনী থানার বোয়ালকান্দি এলাকার মৃত আমির হামজার ছেলে ইমরান হোসেন ও নেত্রকোনা রৌহা জামতলা এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে আরিফ হোসেন বাপ্পি। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম বিপিএম এর তত্ত্বাবধানে বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা ফুটওভার ব্রীজের নিচে ময়মনসিংহ-ঢাকাগামী পাকা রাস্তার উপর নেত্রকোণা জেলার কলমাকান্দা হতে আগত একটি মাহিন্দ্র বলেরো কভার্ড ভ্যান যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২১-০০৭৬ সিগন্যাল দিয়ে থামিয়ে কভার্ডভ্যানটি তল্লাশী করে ভ্যানের ভিতরে ৪টি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদকদ্রব্য ক্রেতা শ্রীপুর থানাধীন মাওনা এলাকার জনৈক তাজুল ইসলামের নিকট বিক্রি করার জন্য নিয়ে আসে। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে শ্রীপুর থানার মামলা নং-৪৫, তাং-২১/০৬/২০২৫ খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল এর ২৪(খ)/৪১ রুজু করা হয়েছে। পলাতক আসামী তাজুল ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামা শ্বশুরের গাছি দা’র কোপে জামাই জখম
মামা শ্বশুরের গাছি দা’র কোপে জামাই জখম

যশোরে মামা শ্বশুরের গাছি দা’র কোপে জামাই আব্দুল আহাদ (৩০) জখম হয়েছেন।রবিবার (১১ জানুয়ারি) বিকেলে আহতের নিজ বাড়িতে এ ঘটনা Read more

গজারিয়ায় রাতে সন্ত্রাসী হামলা: নারী-শিশুসহ আহত ৭
গজারিয়ায় রাতে সন্ত্রাসী হামলা: নারী-শিশুসহ আহত ৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে ১০/১২টি পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও নারী, বৃদ্ধ, Read more

আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন: তামিম
আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন: তামিম

বিসিবির নির্বাচন থেকে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৪ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। প্রার্থিতা প্রত্যাহার করে বিসিবি ছাড়ার আগে Read more

ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান
ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান

ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, পারমাণবিক স্থাপনা, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতাসংক্রান্ত ইসরায়েলের সংবেদনশীল গোপন Read more

গজারিয়ায় উন্নয়ন প্রকল্প ও সেতুর স্থান পরিদর্শন করলেন এমপি রতন
গজারিয়ায় উন্নয়ন প্রকল্প ও সেতুর স্থান পরিদর্শন করলেন এমপি রতন

গজারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও একাধিক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।শুক্রবার (৩ Read more

চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি যৌথ কন্ট্রোল রুম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন