কোরবানির ঈদ এলেই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এবারও এর ব্যত্যয় ঘটেনি। গরুটি শান্ত প্রকৃতির, রং কালো। ফ্রিজিয়ান জাতের। নাম রাখা হয়েছে “ব্ল্যাক ডায়মন্ড”। ৩৫ মন ওজনের ফ্রিজিয়ান জাতের “ব্ল্যাক ডায়মন্ড” গরুটি আসন্ন কোরবানির জন্য প্রস্তুত। বিশাল বড় দানবাকৃতির ষাঁড়টি দেখতে খামারে আশপাশের এলাকা থেকে ভিড় করছেন উৎসুক জনতা। যত্ন আর পরিচর্যায় সন্তানের মতো লালন করা ষাঁড়টি বিক্রির জন্য দাম হাঁকাচ্ছেন ১২ লাখ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে এবার বাজার মাতাবে নড়াইলের “ব্ল্যাক ডায়মন্ড”।নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামের মিল্টন হোসেন সিকদারের চিত্রা অ্যাগ্রো ফার্মে কুরবানির জন্য ৫৭টি গরু প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড গরুটির বয়স সাড়ে ৪ বছর, ৬টি দাঁত, উচ্চতা ৬ ফুট, দৈর্ঘ্য প্রায় ১১ ফুট, ওজন প্রায় ৩৫ মণ অর্থাৎ ১৪০০ কেজি। ফার্মের এক পাশে আলাদা ভাবে ব্ল্যাক ডায়মন্ডকে পরিচর্যা করা হয়। সব সময় ফ্যান লাইট চালিয়ে রাখতে হয়। খাদ্য তালিকায় রয়েছে, শুকনো খড়, কাঁচা ঘাস, ভুট্টা, খেসারি, জবের সংমিশ্রণে তৈরি ভুসি খাওয়ানো হয়। দিনে দুই থেকে তিনবার সাবান শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। ডায়মন্ডের তেজ ও রাগ অনেকটাই বেশি। খামারের কর্মীরা নিজ সন্তানের মত লালন পালন করছেন।চিত্রা অ্যাগ্রো ফার্মের মালিক মিল্টন হোসেন সিকদার বলেন, ব্ল্যাক ডায়মন্ডকে আমি সন্তানের মতো লালনপালন করেছি। এবার ঈদুল আজহা উপলক্ষ্যে বিক্রির জন্য তাকে প্রস্তুত করছি। ঈদুল আজহায় আমি বিক্রি করতে চাই। ব্ল্যাক ডায়মন্ডের ওজন ৩৫ মণ। এটি ফ্রিজিয়ান জাতের গরু। আমি ব্ল্যাক ডায়মন্ডকে বিক্রির জন্য ১২ লাখ টাকা দাম হাঁকাচ্ছি। ভালো খরিদদার পেলে খামার থেকে বিক্রি করে দিবো।জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা রয়েছে মোট ৫৪ হাজার ৫৮৫টি। এর মধ্যে গরু রয়েছে ২৩ হাজার ২৩৩টি, ছাগল ও ভেড়া রয়েছে ৩১ হাজার ৩৫২টি। চলতি বছর জেলায় কোরবানির জন্য গবাদিপশুর চাহিদা রয়েছে ৪০ হাজার ৫১৬টি। উদ্বৃত্ত থাকবে ১৪ হাজার ৬৯টি।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দিকুর রহমান বলেন, চিত্রা অ্যাগ্রো খামারটিতে একটি বড় গরু আছে। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। জেলায় ৯টি পশু হাট রয়েছে। প্রতিটি হাটে আমাদের মেডিকেল টিম রয়েছে। আমাদের ৫টি মেডিকেল টিম আছে। মেডিকেল টিমের মূল কাজ হল হাটে গরু এসে যদি অসুস্থ হয়ে পড়ে তাদের চিকিৎসা দেওয়া। এছাড়া যদি কোন খামারি অবৈধ উপায়ে গরুকে মোটাতাজা করেন তাহলে সেটি চিহ্নিত করে বাদ দেওয়া।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার
ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের ভেতরে পিটিয়ে জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার Read more

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৫৪, জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৫৪, জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন

এবার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী পাসের হার শতকরা ৫১ দশমিক ৫৪ ভাগ। এতে মোট পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার Read more

আল্লাহপাকের সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে মিসরের নতুন প্রকল্প, বিতর্ক চরমে
আল্লাহপাকের সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে মিসরের নতুন প্রকল্প, বিতর্ক চরমে

দুনিয়ার অন্যতম পবিত্র স্থান মিশরের সিনাই বা মুসার পর্বত। এই পাহাড়ে মহান আল্লাহ তায়ালার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন হযরত মুসা Read more

যশোরে সৎ মাকে গলাকেটে হত্যা
যশোরে সৎ মাকে গলাকেটে হত্যা

যশোরের চৌগাছায় রিক্তা বেগম (৪০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে নিহতের সতীনর ছেলে হত্যার সাথে জড়িত।বুধবার (৯ এপ্রিল) Read more

গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপির দুঃখ প্রকাশ
গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, বিএনপির দুঃখ প্রকাশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট বিভাগের Read more

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন