নওগাঁর ধামইরহাট উপজেলায় দুইদিন ব্যাপি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক এবং জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ষাঁড় ও বকনা বাছুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতলের আয়োজনে প্রাণিসম্পদ চত্বরে এসব বাড়ন্ত ষাঁড় এবং বকনা বাছুর বিতরণ করা হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রিপন রেজাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী জানান, প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার ২০ জনের মাঝে বাড়ন্ত ষাঁড় বিতরণ করা হয়েছে। একই প্রকল্পের আওতায় আগামীকাল বুধবার ৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হবে। প্রকল্পের আওতায় পরবর্তী ধাপে যারা বাড়ন্ত ষাঁড় পেলেন তাদের প্রত্যেক জনকে ১টি করে ফ্লোর ম্যাট, ৪টি খুঁটি, ৫টি করে ঢেউ টিন এবং ২৬৯ কেজি দানাদার খাদ্য বিতরণ করা হবে। পাশাপাশি বকনা বাছুরের জন্য প্রত্যেককে ১টি করে ফ্লোর ম্যাট, ৪টি খুঁটি, ৫টি করে ঢেউ টিন এবং ১৭৯ কেজি দানাদার খাদ্য বিতরণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)

এশিয়া কাপে আজ প্রথমবার মাঠে নামছে পাকিস্তান। ওমানের মুখোমুখি হবে দলটি। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টিও আজ।আর্চারিওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপবেলা ১১টা, সনি স্পোর্টস Read more

ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!
ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ২নং ওয়ার্ডে অবস্থিত উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠ দখল করে চলছে ডাটা চাষ। এতে মাদ্রাসার পরিবেশ হচ্ছে Read more

শীতে গোসল না করার উপকারিতা
শীতে গোসল না করার উপকারিতা

শীতে রোজ গোসল করাটা কি ভীষণ জরুরি? জেনে অবাক হবেন যে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে শীতে রোজ গোসল করাটা মোটেও স্বাস্থ্যের Read more

ইরানে ফিরছে ইন্টারনেট, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নাগরিকরা
ইরানে ফিরছে ইন্টারনেট, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নাগরিকরা

কয়েক দিনের কঠোর বিচ্ছিন্নতার পর ধীরে ধীরে ইরানে ফিরতে শুরু করেছে ইন্টারনেট সংযোগ। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগহীনতায় থাকা লাখো Read more

ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর
ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর

পিরোজপুরের নাজিরপুরে পুত্রবধুকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল) উপজেলার বুড়িখালি গ্রামে এ ঘটনা Read more

ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত
ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেশি—প্রায় ২০ হাজার হতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন