নওগাঁর নিয়ামতপুর উপজেলার বীরজোয়ান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘদিন চাকরি করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান মন্ডল ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক বাবুল আক্তার জাল সনদ দিয়ে চাকরি গ্রহণ করে বর্তমানে সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ বেতন-ভাতা উত্তোলন করছেন।এ ঘটনায় স্থানীয় এক নাগরিকের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শাহ আলম শেখ। তিনি জানান, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুই শিক্ষককে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের শিক্ষক নিবন্ধন সনদের মূল কপি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’অভিযোগে উল্লেখ রয়েছে, শিক্ষক কামরুজ্জামান মন্ডল ২০০৬ সালে অনুষ্ঠিত ২য় শিক্ষক নিবন্ধন পরীক্ষার রোল নম্বর ৪১২৬১৩২৭ ব্যবহার করে এবং বাবুল আক্তার রোল নম্বর ১১২২০০৫৪ ব্যবহার করে নিজেকে উত্তীর্ণ প্রার্থী দাবি করেন। কিন্তু তদন্তকারীদের সন্দেহ, এই রোল নম্বরদ্বয় আসল উত্তীর্ণ প্রার্থীদের নয়, বরং অন্য কারো তথ্য হুবহু নকল করে জাল সনদ তৈরি করে তারা চাকরি গ্রহণ করেছেন।অভিযোগে আরও দাবি করা হয়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলী এ বিষয়ে অবগত থাকার পরও তাদের সহায়তা করেছেন। তার মদদেই তারা বছরের পর বছর ধরে বেতন-ভাতা তুলেছেন।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক কামরুজ্জামান মন্ডল বলেন, ‘আমি এই বিষয়ে এখন কিছুই বলতে পারব না।’ তার সনদ সম্পর্কে কার কাছে জানা যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটাও আমি জানি না।’অন্যদিকে, শিক্ষক বাবুল আক্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলী বলেন, ‘আমি এখন পর্যন্ত কোনো চিঠি হাতে পাইনি। চিঠি হাতে পেলে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এ বিষয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৮ ভাদ্র ১৪৩২ বাংলা, ৮ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে দলটি।বৃহস্পতিবার Read more

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম, ক্ষোভে, দুঃখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিয়ের প্রস্তাবে রাজি হননি মসজিদের ইমাম। ফলে ক্ষোভে, দুঃখে নিজের গাঁয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী!বৃহস্পতিবার (১ মে) সকাল Read more

তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি
তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি

সিইসির ঘোষণায় জনগণ আশ্বস্ত হয়েছে, এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি Read more

এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা
এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। হবৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকালে Read more

কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন
কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় মাদক ব্যবসা যেন রীতিমতো প্রকাশ্যে চলছে। এ নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হলেও থানা পুলিশের ভূমিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন