ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা শুক্রবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। খবর এএফপির।ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে বলেও জানানো হয়।এদিকে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একটি ভিডিও বিবৃতিতে জানান, প্যালেস্টাইন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেইসরায়েলের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা।ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে বলে দাবি করা হুথিরা গত মার্চে শেষ হওয়া গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তাদের আক্রমণ স্থগিত করেছিল। কিন্তু ইসরায়েল পুনরায় বড় ধরনের অভিযান শুরুর পর হুথিরাও নতুন করে হামলা চালাচ্ছে।এর আগে ইসরায়েলও ইয়েমেনের বেশ কিছু এলাকায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হুথি-অধিষ্ঠিত বন্দর এবং হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে দোকানের শাটার খুলতেই মিলল হা-পা বাঁধা যুবকের লাশ
সিদ্ধিরগঞ্জে দোকানের শাটার খুলতেই মিলল হা-পা বাঁধা যুবকের লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফখরুল ইসলামের হাজী ভিলা নামক বাড়ির একটি দোকানের শাটারের নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত। ভেতর থেকে আসছিল দুর্গন্ধ।মঙ্গলবার Read more

‘জনগণের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না’
‘জনগণের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না’

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, 'যতক্ষণ দেশের মানুষের নিজের মানসিকতার পরিবর্তন হবে না, ততদিন উন্নয়ন বা পরিবর্তন সম্ভব নয়।'শনিবার (২৩ Read more

ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ, শবনম ফারিয়ার প্রতিবাদ
ডা. তাসনিম জারাকে আইনি নোটিশ, শবনম ফারিয়ার প্রতিবাদ

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট সরব শবনম ফারিয়া। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার কথা বললেন  ডা. Read more

নড়াইলে জমজমাট পাটের হাট, দামে খুশি কৃষকরা
নড়াইলে জমজমাট পাটের হাট, দামে খুশি কৃষকরা

সোনালী আঁশ খ্যাত পাটের সুদিন ফিরেছে। নড়াইলের তিন উপজেলার বাজারগুলোতে নতুন পাট উঠতে শুরু করেছে। এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় জাগ Read more

গাজা সিটি ধ্বংসের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
গাজা সিটি ধ্বংসের হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি অস্ত্র জমা না দেয় এবং সব জিম্মিকে মুক্তি না দেয়, তবে গাজা Read more

বছরের নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ ড. ইউনূসের
বছরের নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ ড. ইউনূসের

স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রবিবার (০৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন