আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী শনিবার সারাদেশে সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশন এ বিষয়ে আজ বুধবার বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। সেই অনুযায়ী সব ব্যাংকের সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তি এই তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংকটি।বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধায় ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।এর আগে নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে এর আগে টানা তিন দিনের ছুটির কবলে পড়ছে দেশ। ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের টাকা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকলে প্রার্থীদের পক্ষে এই অর্থ জমা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। এই সংকট নিরসনে আগামী শনিবার সারা দেশে সব তফসিলি ব্যাংক খোলা রাখার পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে প্রার্থীরা ওই দিন ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে তাদের প্রয়োজনীয় পে-অর্ডার বা ট্রেজারি চালান সংগ্রহ করতে পারবেন।গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে। সেই অনুযায়ী প্রার্থীরা এখন মনোনয়নপত্র সংগ্রহের কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীর কোরবানির হাটে সংঘর্ষ, খামারিদের ওপর হামলায় গ্রেপ্তার ৩
টঙ্গীর কোরবানির হাটে সংঘর্ষ, খামারিদের ওপর হামলায় গ্রেপ্তার ৩

টঙ্গীর কুরবানীর পশুর হাটে বিশৃঙ্খলা, জোরপূর্বক পশুর গাড়ি আটক রাখা ও খামারিদের মারধরের অভিযোগে টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সাংগঠনিক Read more

সেনাবাহিনীতে ১৫৫ অফিসারের ক্যাডেট কমিশন লাভ
সেনাবাহিনীতে ১৫৫ অফিসারের ক্যাডেট কমিশন লাভ

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ মে) চট্টগ্রামের Read more

দিনে-দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধর
দিনে-দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধর

যশোরে দিনে দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১৮ মে) দুপুরে বাঘারপাড়া উপজেলার ধলগা Read more

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
রাজশাহীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

থানা থেকে লুণ্ঠিত পুলিশের ব্যবহৃত ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রাজশাহী নগরীর টিকাপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন