ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।পুলিশ জানায়, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ওই বাংলাদেশিকে মারধর ও লাঞ্ছিত করে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসীরা। নিহত আকরাম বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কৈথা কোণা গ্রামের বাসিন্দারা তাকে ধরে ফেলেন এবং উপর্যুপরি মারধর করতে থাকেন।মেঘালয়ের খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া জানান, গ্রামবাসীরা আহত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়, পরে তাকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আকরামের।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমদাদ হোসেনের কাব্যগ্রন্থে একাকীত্বের কবিতায় প্রেমের নতুন ভাষ্য
এমদাদ হোসেনের কাব্যগ্রন্থে একাকীত্বের কবিতায় প্রেমের নতুন ভাষ্য

২০২৫ সালের অমর একুশে বইমেলায় তরুণ কবি এমদাদ হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বুকওয়ার্ম Read more

বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি
বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র কারেন ব্যাস কারফিউ জারির এই ঘোষণা দিয়েছেন।মূলত যুক্তরাষ্ট্রের Read more

যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড
যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

যশোরে মাদক মামলায় এক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (০৪ আগস্ট) বিশেষ দায়রা জজ এসএম Read more

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত Read more

সৌদি আরবের নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান
সৌদি আরবের নতুন গ্রান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান

সৌদি আরবের বাদশাহ সালমান এক রাজকীয় ডিক্রির মাধ্যমে শেখ সালেহ আল-ফাওযানকে দেশটির গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ ক্রাউন Read more

শোকজের জবাব দিলেন ধানের শীষের প্রার্থী অমিত
শোকজের জবাব দিলেন ধানের শীষের প্রার্থী অমিত

বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে শোকজের জবাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন