ভোলায় বিজেপি-বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের পর ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১ অক্টোবর) রাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা জেলাধীন সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।এর আগে, দুপুর ১২টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে পাল্টা-পাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিকসহ দু’পক্ষের অর্ধশতাধিক কর্মী-সমথর্ক আহত হন।পরে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুনরায় আকাশসীমা উন্মুক্ত করল ইরান
পুনরায় আকাশসীমা উন্মুক্ত করল ইরান

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের পর বন্ধ হওয়া আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে ইরান। বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, Read more

উখিয়ায় জবরদখলকৃত ১৫ একর বনভূমি উদ্ধার 
উখিয়ায় জবরদখলকৃত ১৫ একর বনভূমি উদ্ধার 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ অভিযান চালিয়ে জবরদখলকৃত ১৫ একর বনভুমি উদ্ধার করেছে। রবিবার (২৫ মে) সকাল ১১ টা থেকে উখিয়া Read more

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আইন উপদেষ্টা
নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আইন উপদেষ্টা

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা Read more

৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম
৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ Read more

কানাডা সুপার সিক্সটি লিগে সাকিব আল হাসান
কানাডা সুপার সিক্সটি লিগে সাকিব আল হাসান

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবার কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মাঠ মাতাতে চলেছেন। ১০ ওভারের এই সংক্ষিপ্ত সংস্করণের Read more

ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ
ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহবাহী বিমান। এদিকে, বৃহস্পতিবার দৈনিক প্রথম আলো, ডেইলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন