কিশোরগঞ্জের ভৈরবে রোগীকে আহত করে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা। আজ ভোরে শহরের পলাশের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলো ভৈরবপুর দক্ষিণপাড়ার আমীর খান, নাদিরা খান ও তাদের ছেলে ফারদিন খান। ছিনতাইকারীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের সাথে থাকা চিকিৎসার টাকা, স্বর্ণালংঙ্কার ও প্রত্যেকের   মোবাইল সেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে শনিবার (০২ আগস্ট) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগ থানায় অভিযোগ জানাতে গেলে এএস আই ফরিদ তালুকদার অসৌজন্যমূলক আচর করেন।এবিষয়ে এএস আই ফরিদ তালুকদার অভিযোগ অশিকার করে বলেন,আমি ওনাদের সাথে কোন অসৌজন্যমূলক আচরণ করি নাই। আমি নিজে ওনাদের সান্ত্বনা দিয়েছি। ভুক্তভোগী ফারদিন খান বলেন, আামি আমার অসুস্থ পিতা ও মাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দ্যেশ্যে রিকসা যোগে রেল ষ্টোশন যাচ্ছিলাম। পৌর কবরস্থানের সামনে পৌছালে কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে  প্রথমেই আমাদেরকে মারধোর করতে শুরু করে। তাদের আক্রমণে আমরা সবাই রক্তাক্ত জখম হই। প্রাণ বাচাতে আমাদের সাথে থাকা সব কিছুই ছিনতাইকারিদের হাতে তুলে দিতে বাধ্য হই। ঘটনার পর পরই থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশের পক্ষ থেকে আমাকে কোন সহযোগিতাতো করেইনি বরং উল্টো পুলিশ আমাকে বলে ছিনতাইকারীদেরকে আমি কেন আটক করিনি। ভেঅর ছয়টার সময় ঘটনা ঘটলেও পুলিশ দুপুর একটার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় আমি ভৈরব থঅনায় একটি লিখিত অভিযোগ দায়ের করবো। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকরা ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে তারা কোননো কথা না বলেই ঘটনাস্থল ত্যাগ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে কেক কেটে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
ভূঞাপুরে কেক কেটে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বেলা ১১টায় Read more

সময়ের কণ্ঠস্বরের এক যুগ পূর্তিতে গোয়ালন্দ প্রেসক্লাবে আনন্দঘন আয়োজন
সময়ের কণ্ঠস্বরের এক যুগ পূর্তিতে গোয়ালন্দ প্রেসক্লাবে আনন্দঘন আয়োজন

রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর এক যুগপূর্তি। শনিবার (১৪ জুন) Read more

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে Read more

একাদশে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
একাদশে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে শেষবারের মতো অনলাইনে আবেদনের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি। আগের তিন ধাপে ভর্তির সুযোগ না Read more

‘যতদিন আমি দায়িত্বে আছি সারের দাম বাড়বে না’
‘যতদিন আমি দায়িত্বে আছি সারের দাম বাড়বে না’

যতদিন দায়িত্বে আছেন ততদিন সারের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর Read more

ঘুষকাণ্ডে অবশেষে বরখাস্ত বেনাপোল কাস্টমস কর্মকর্তা শামীমা
ঘুষকাণ্ডে অবশেষে বরখাস্ত বেনাপোল কাস্টমস কর্মকর্তা শামীমা

যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ‘ঘুষ নেওয়ার অপরাধে’ গ্রেপ্তারের পর অবশেষে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন