কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় ৩ মাদককারবারিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা আটক করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ পিএসসি।আটককৃত ভারতীয় মাদক কারবারীরা হলেন- ভারতের মুর্শিদাবাদ এলাকার মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫), ও মো. বাপন মন্ডল (৩২)। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরচিলমারী এলাকার ৮৪/২ সীমান্ত পিলার সংলগ্ন ডিগ্রিরচরের মো. মহেশ উদ্দিন মন্ডলের ছেলে মো. নিজাম মন্ডলের (৪৫) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৬৯ বোতল ফেনসিডিলসহ ৩ ভারতীয়কে আটক করা হয়। এ সময় বাংলাদেশি নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) ও মো. শরিফ মন্ডল (২৫) পালিয়ে যায়।বিজিবি সূত্র আরও জানায়, হাটপাড়া এলাকায় মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা ও চরচিলমারী আকন্দপাড়া এলাকায় বিজিবির অভিযানে আরও ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা আটক করা হয়। আটক ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকবিরোধী আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক মাদক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন মাদক স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডন ব্রিজের সামনে ফুরফুরে অপু বিশ্বাস
লন্ডন ব্রিজের সামনে ফুরফুরে অপু বিশ্বাস

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয় দক্ষতা, রুপ লাবন্য দিয়ে আগেই দর্শকদের মনজয় করেছেন তিনি। এ চিত্রনায়িকাকে ভক্তরা ভালোবেসে Read more

ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার Read more

মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মেয়ের মৃত্যু
মেয়েকে নিয়ে মায়ের খালে ঝাঁপ, মেয়ের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় আট বছর বয়সী কন্যা সন্তান রাইছাকে কোলে নিয়ে খালে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৬ Read more

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টির শঙ্কা জানালেন দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টির শঙ্কা জানালেন দুদু

আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ংকর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস Read more

শ্রমিক দিবস উপলক্ষে লোহাগাড়া শ্রমিকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ
শ্রমিক দিবস উপলক্ষে লোহাগাড়া শ্রমিকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লোহাগাড়া বটতলী হকার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি Read more

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাচাতো বোনের বিয়েতে যাওয়ার সময় চলন্ত জিপ গাড়ি থেকে পড়ে মোহাম্মদ হাবিব (১২) নামের এক কিশোর প্রাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন