সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর হামলা চালিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে গেলো জামায়াত নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া পৌর এলাকার থানার মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আজাদ হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লাপাড়া পৌর বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক বলেন, জামায়াত নেতারা পৌর বাস টার্মিনাল থেকে টোল আদায় করে। তারা বৃহস্পতিবার টার্মিনালের মালিক সমিতি দখল নিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের সরিয়ে দেই। এই ঘটনার জের ধরে আজকে দুপুরে জামায়াত নেতা হাফিজুর, রাশেদ ও আল-আমিনসহ বেশ কয়েকজন আজাদ ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়। হাফিজুর তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে জানতে উল্লাপাড়া পৌর জামায়াতের আমির হাফিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, হাফিজুরের সাথে বিএনপি নেতা আজাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। জামায়াত ইসলামীর কোন সাংগঠনিক বিষয় নিয়ে সংঘর্ষ হয়নি। তবে এ ঘটনার জের ধরে আমার ভাই কৃষি ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফাকে বিএনপি নেতাকর্মীরা ধরে নিয়ে থানায় গেছে বলে অভিযোগ করেন তিনি। উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার  বলেন বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর জামায়তের কর্মী অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে, হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এই হামলার কারণ জানা যায়নি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ দেশের বাজারে অপরিবর্তিত স্বর্ণের দাম
আজ দেশের বাজারে অপরিবর্তিত স্বর্ণের দাম

বিশ্ব বাজারে কয়েক দফা দাম বাড়ার পর কমলেও অপরিবর্তিত রয়েছে দেশের বাজারে স্বর্ণের দাম। গত বুধবার (১৪ জানুয়ারি) ভরিতে ২ Read more

বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা
বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা

বরগুনার আমতলীতে এ বছর পানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ প্রান্তিক চাষিরা। ভরা মৌসুমেও পান বিক্রি করে Read more

সিমলায় কিশোরী বেনজির, মীনাকুমারীর ‘পাকিজা’ আর একটি ‘নড়বড়ে’ চুক্তি
সিমলায় কিশোরী বেনজির, মীনাকুমারীর ‘পাকিজা’ আর একটি ‘নড়বড়ে’ চুক্তি

কিশোরী বেনজির ভুট্টোর উপস্থিতি সিমলার সেই রুক্ষ-শুষ্ক বৈঠকের পরিবেশে যে একটা আলাদা মাত্রা যোগ করেছিল, সেটা ওখানে উপস্থিত অনেকেই পরে Read more

দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম
দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। গতকাল রবিবার (২৯ মার্চ) এক Read more

চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান
চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান

চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। একইসঙ্গে ২ দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে।এটিকে উভয় Read more

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমানে নিম্নচাপটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন