গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক বার এলাকায় সালিশ বৈঠক হলেও ওই পরিবারটির উপর হয়রানি বন্ধ হয়নি।জানাগেছে, উপজেলার বান্ধাবাড়ী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম কাজী পরিবারের সদস্যদের উপর তারই ভাতিজা আমজাদ হোসেন মাস্টার দীর্ঘ দিন ধরে নানাভাবে হয়রানি করে আসছে। এ ঘটনায় এলাকায় একাধিক বার সালিশ বৈঠক হলেও পরিবারটির উপর আমজাদ হোসেন মাস্টারের হয়রানি বন্ধ হয়নি। তাই আমজাদ হোসেনের হয়রানির হাত থেকে বাঁচতে প্রশাসনের হন্তক্ষেপ কামনা করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম কাজীর ছেলে লন্ডন প্রবাসী সাংবাদিক লোকমান হোসেন কাজী।তিনি বলেন, আমজাদ হোসেন মাস্টার আমাদের সম্পর্কে চাচাতো ভাই হয়। সে আমাদের জায়গায় আমাদেরকে ঘর তুলতে দিচ্ছে না। বাড়ীতে জোর করে ভবন নির্মাণ করে আমাদেরকে কবরস্থানে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। আমাদের বাড়ীর নাম ফলকটি ভেঙ্গে ফেলেছে। রমজান মাসে মসজিদে আমাদেরকে ইফতার দিতে দেয়নি। তার দ্বারা আমার পরিবার প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে।বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম কাজীর স্ত্রী জয়নব বিবি বলেন, আমার তিনটি ছেলে। এর মধ্যে ছোট ছেলেটি লন্ডন থাকে। সে লন্ডনে সাংবাদিকতা করে। দুটি ছেলে পরিবার পরিজন নিয়ে বাড়ীতে থাকে। আমাজাদ হোসেন মাস্টার নিজে ও লোকজন দিয়ে প্রতিনিয়ত আমাদের নানাভাবে হয়রানি করে। সমাজের লোকজন তার কিছুই করতে পারে না। আমি প্রশাসনের মাধ্যমে তার বিচার চাই।এ বিষয়ে আমজাদ হোসেন মাস্টারের কাছে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম কাজীর পরিবারের সদস্যদের কোন প্রকার হয়রানি করিনি। তবে ওই পরিবারে সদস্যদের সাথে আমার পরিবারের সদস্যদের মতবিরোধ রয়েছে।কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের পার্থক্য নেই: রিজভী
হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের পার্থক্য নেই: রিজভী

সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে। এই বাজেটের শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কী বলুন? শেখ হাসিনাও কালো Read more

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
বকশীগঞ্জ সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ

জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ ৭ জনকে পুশইন করার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে ধানুয়া কামালপুরের ১০৮৩ Read more

তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান
তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান

ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল শহরে Read more

নরসিংদীর শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নরসিংদীর শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে টিউবওয়েলের পানির ড্রেইনকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার Read more

ভারত সরকারের বিরুদ্ধে এক্সের মামলা
ভারত সরকারের বিরুদ্ধে এক্সের মামলা

ভারতের ইন্টারনেট সেন্সরশিপ নীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার)। প্রতিষ্ঠানটির দাবি, ভারত সরকারের পক্ষ থেকে Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন