গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় কাজের সময় বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেছেন মো. ইদ্রিস আলী (২৩) নামের এক শ্রমিক।মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে চাকরি স্থায়ীকরণে অনিয়ম ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার মৌচাক এলাকার মনট্রিমস্ লিমিটেড কারখানায় এ ঘটনাটি ঘটে । ঘটনার পর কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করেছে।নিহত ইদ্রিস আলী নিশ্চিন্তপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সে কারখানার কার্টন সেকশনে কর্মরত ছিলেন। সহকর্মীদের বরাতে জানা যায়, তিনি এক বছর ধরে কাজ করলেও চাকরি স্থায়ী করা হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও তাকে অপমানজনক ভাষায় কথা শুনতে হয়েছে। এসব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ইদ্রিস।বৃহস্পতিবার রাতের পালায় কাজ করার সময় কারখানার কোনো এক পর্যায়ে তিনি বিষাক্ত কেমিক্যাল পান করেন বলে ধারণা করা হচ্ছে। পরে সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত্যুর আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে ইদ্রিস লেখেন, এক বছর ধরে চাকরি করছি। অন্যরা তিন-ছয় মাসেই স্থায়ী হচ্ছে, অথচ আমাকে করা হচ্ছে না। দুজন কর্মকর্তা মানুষকে মানুষ মনে করে না। তারা মনে করে ওরা সোনার তৈরি, আমরা মাটির। আমি আজকে সুইসাইড করব।কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই দুই কর্মকর্তা যোগদানের পর থেকে শ্রমিকদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন বেড়েছে। কথায় কথায় ছাঁটাই করা হয়। তাঁরা অভিযুক্তদের অপসারণের দাবি জানিয়েছেন।মনট্রিমস্ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, একজন শ্রমিক বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি সংযোগ কেটে দেন। এরপর একাধিকবার ফোন করলেও তিনি আর সাড়া দেননি।কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. যোবায়ের বলেন, একজন শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁ জেলা বিএনপির নেতৃত্বে নান্নু-রিপন
নওগাঁ জেলা বিএনপির নেতৃত্বে নান্নু-রিপন

নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও তিনজন সাংগঠনিক নির্বাচিত করা হয়েছে।জেলা Read more

বাসভবনে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হয়েছে হাসপাতালে
বাসভবনে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হয়েছে হাসপাতালে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তার নিজ বাসভবনের মধ্যে পড়ে গেছেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার এক সহযোগী বার্তাসংস্থা Read more

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শুধু কমিশনের একক দায়িত্ব নয়: আলী রীয়াজ

ঐকমত্য প্রতিষ্ঠা শুধু জাতীয় ঐকমত্য কমিশনের একক দায়িত্ব নয়। এটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য সামাজিক-রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত দায়িত্ব Read more

ভারতে পালিয়ে যাওয়া মহিষ, বিজিবির সহায়তায় উদ্ধার
ভারতে পালিয়ে যাওয়া মহিষ, বিজিবির সহায়তায় উদ্ধার

ঈদের দিন সকালে কোরবানির উদ্দেশ্যে কেনা একটি মহিষ জবাইয়ের ঠিক আগ মুহূর্তে ফেনী নদী পেরিয়ে ভারতের ভূখণ্ডে চলে যায়। প্রায় Read more

মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না: আইজিপি
মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না: আইজিপি

মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন