চট্টগ্রামের আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল ওরফে ‘ট্যাটু সোহেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইসহ অন্তত ১০টির বেশি চাঞ্চল্যকর মামলা রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার চাতরী ইউনিয়নের নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সোহেল (২৮) পূর্ব মহতরপাড়া এলাকার রবিউল হোসেনের ছেলে।পুলিশ জানায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় চাতরী ইউনিয়নের কেয়াগড় এলাকায় একটি সুইচগেট নির্মাণকাজ চলছিল। প্রকল্পটির সাব-ঠিকাদার মো. শাহিন খান (৪০) অভিযোগ করেন, নির্মাণকাজ শুরুর পর থেকেই ট্যাটু সোহেল ও তাঁর সহযোগীরা নিয়মিত ঘটনাস্থলে গিয়ে ২৫ লাখ টাকা ও একটি মোটরসাইকেল চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।এর আগে গত ৫ জানুয়ারি সোহেল ও তাঁর সহযোগীরা নির্মাণস্থলে গিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে শ্রমিকদের মারধর করা হয়, কয়েকজন শ্রমিক রক্তাক্ত হন। নির্মাণসামগ্রী ছড়িয়ে–ছিটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়। একই সঙ্গে চাঁদা না দিলে ঠিকাদারকে যেখানেই পাওয়া যাবে সেখানে হত্যা করার হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।পুলিশ আরও জানায়, ঘটনাটি গণমাধ্যমে আলোচিত হওয়ার পর সোহেল আত্মগোপনে চলে যান। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। চট্টগ্রামের পুলিশ সুপারের দিকনির্দেশনায় আনোয়ারা সার্কেলের তত্ত্বাবধানে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দুপুরে তাকে আদালাতে সোপর্দ করা হয়।’ এঘটনায় সোমবার রাত সাড়ে আটটার দিকে ঠিকাদার মো. শাহিন খান বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, চাঁদা না দেওয়ায় গত ৫ জানুয়ারি নির্মাণস্থলে গিয়ে শ্রমিকদের মারধর, নির্মাণসামগ্রী ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে শ্রমিকদের রক্তাক্ত জখম করা হয়। পাশাপাশি ২৫ লাখ টাকা ও একটি মোটরসাইকেল চাঁদা হিসেবে দাবি করে, তা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ঠিকাদারকে হত্যা করে লাশ নির্মাণস্থলে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব Read more

সাবেক এম‌পি লায়লা পারভীন‌ সেঁজুতি গ্রেপ্তার
সাবেক এম‌পি লায়লা পারভীন‌ সেঁজুতি গ্রেপ্তার

সং‌র‌ক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে Read more

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় দুটি পোল্ট্রি ফিডের দোকানে  মঙ্গলবার ( ৬ মে )  দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার Read more

ম্যানসিটি, লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২০ ডিসেম্বর)
ম্যানসিটি, লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২০ ডিসেম্বর)

অ্যাশেজ টেস্টের গুরুত্বপূর্ণ দিনের খেলা আজ। লিভারপুল, ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদ নামবে নিজেদের লিগে ভিন্ন ম্যাচে।ক্রিকেটমাউন্ট মঙ্গানুই টেস্ট, ৩য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট Read more

অনুমোদনহীন বালু উত্তোলনে, দুই লাখ টাকা অর্থদন্ড
অনুমোদনহীন বালু উত্তোলনে, দুই লাখ টাকা অর্থদন্ড

পার্বত্য জেলা  খাগড়াছড়ির রামগড়ে সরকারি অনুমোদন না থাকায় বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে নগদ ২লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন