কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ছয় কর্মকর্তা রহস্যজনকভাবে অচেতন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (০১ জুন) দুপুরে কুলিয়ারচর বাজারে হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে।অসুস্থ ব্যাংক কর্মকর্তারা হলেন, আইএফআইসি ব্যাংকের ম্যানেজার মোস্তাফিজুর রহমান, কর্মকর্তা সিয়াম রহমান, হোসনা বেগম, সৌমিক জামান খান, সিকিউরিটি গার্ড কামাল মিয়া ও মেরিন আক্তার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর দেড়টায় হঠাৎ কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের কয়েকজন গ্রাহক এসে দেখতে পান, প্রায় ব্যাংকটির ছয়জন কর্মকর্তা-কর্মচারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একে একে বমি করতে থাকেন। বিষাক্ত দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে কর্মকর্তা-কর্মচারীরা অজ্ঞান হয়ে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চারজনকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা দুইজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তারা দুইজনও বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান।স্থানীয় ব্যবসায়ী তোফায়েল আহমেদ ভুলন জানান, ছয়জন কর্মকর্তা দিয়ে ব্যাংকটি পরিচালিত হয়। এদের মধ্যে দুইজন মহিলা ও চারজন পুরুষ। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েন। আমরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে যতটুকু বুঝতে পেরেছি, ব্যাংকে কোনো লুটপাট হয়নি।স্থানীয় এলাকার বাসিন্দা ফয়জুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে আসি। এসে সিয়াম ও হোসনা নামের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখলে তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।ভৈরব-কুলিয়ারচর সার্কেল এএসপি নাজমুস সাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমি, উপজেলা নির্বাহী অফিসার, কুলিয়ারচর থানা পুলিশ ও বাজিতপুর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা আসি। এখানে এসে কয়েকজন কাস্টমারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানতে পারি, এখানে কোনো রকম ডাকাতির ঘটনা ঘটেনি। তবে ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঘটনার আসল কারণ জানা যাবে। ব্যাংকটি আপাতত বন্ধ রয়েছে।কুলিয়ারচর উপজেলার নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা জানান, বাজিতপুর আইএফআইসি ব্যাংকের উপ-শাখা কুলিয়ারচর ব্যাংকটি। দুপুরে যে কোনো এক সময় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা ভর্তি রয়েছেন। যতটুকু জানতে পেরেছি, তাদের অক্সিজেন লেভেল কমতে শুরু করেছিল। হাসপাতালে নেয়ার পর তাদের অক্সিজেন দিলে তারা কিছুটা সুস্থ হন। তবে তদন্ত সাপেক্ষে বলা যাবে, তাদের কী ধরনের চেতনানাশক দেয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক তালাবদ্ধ করে রেখেছে, খোলার পর বিস্তারিত জানা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৬
নাইজেরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৬

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নো-তে গাড়িবোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। রোববার প্রদেশের Read more

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব

রোহিঙ্গা সংকট নিরসনে সাত দফা প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের Read more

দেওয়ানগঞ্জে বেলুয়ারচরের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
দেওয়ানগঞ্জে বেলুয়ারচরের রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পাররামরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেলুয়ারচর গ্রামে কাঁচা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, এতে চরম বিপাকে এলাকাবাসী। Read more

আজ স্ত্রীর প্রশংসা করার দিন
আজ স্ত্রীর প্রশংসা করার দিন

আজ সেপ্টেম্বরের তৃতীয় রবিবার, আজ স্ত্রীর প্রশংসা দিবস। আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে পালিত হয় স্ত্রীর প্রশংসা দিবস (Wife Appreciation Day)। Read more

গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২
গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২

পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়নে দুস্থ নারীদের কাছ থেকে বিনামূল্যে সরকারি চাল দেওয়ার নামে ৩০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন Read more

ভোটহীন বিজয়ে ইতিহাস, চট্টগ্রাম আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াতের ভাগাভাগি
ভোটহীন বিজয়ে ইতিহাস, চট্টগ্রাম আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াতের ভাগাভাগি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩২ বছরের প্রথাগত গণতান্ত্রিক ধারাবাহিকতাকে চূর্ণ করে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন