কাতার বিশ্বকাপ জেতার পর অনেকেই ধারণা করেছিলেন লিওনেল মেসি অবসর নেবেন। তবে সে পথে হাঁটেননি মেসি। দেশের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। ক্লাব ফুটবলেও এখনও আগের মতোই উজ্জ্বল ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সিনসিনাটির বিপক্ষে ম্যাচ বাদ দিলে মেজর লিগ সকারে আগের টানা পাঁচ ম্যাচে জোড়া করেছেন লিও। এ দেখে ব্রাজিলের প্রাক্তণ কিংবদন্তী ফুটবলার রোনালদো নাজারিও বলেছেন, পরের বছরও বিশ্বকাপেও খেলতে দেখা যাবে মেসিকে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘আমরা যারা মেসির খেলা দেখতে ভালবাসি তাদের কাছে ওকে বিশ্বকাপে দেখা দারুণ ব্যাপার হবে। মেসিকে দারুণ ছন্দে দেখাচ্ছে। আশা করি বিশ্বকাপেও ভাল ফর্মে খেলতে নামবে।’তিনি আরও বলেন, ‘ক্লাব বিশ্বকাপে মেসির খেলা দেখে মনে হয়েছে ওর মধ্যে এখনও সেই ব্যাপারটা রয়েছে। যত বারই বল ধরে, কিছু না কিছু উত্তেজক মুহূর্ত দেখা যায়। ম্যাচটা ভাল বুঝতে পারে। কী ভাবে খেলতে হবে সেটাও দলকে বলে দেয়।এর আগে অবশ্য মেসি একাধিকবার বলেছেন, ২০২২-এর ফাইনালই বিশ্বকাপে তাঁর খেলা শেষ ম্যাচ। তবে এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেননি। তা দেখেই সমর্থকদের ধারণা, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত পরবর্তী বিশ্বকাপে খেলবেন মেসি। এবার সেই আশা ব্যক্ত করেছেন রোনালদোও। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান Read more

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ Read more

৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন
৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ। বুধবার (১৫ অক্টোবর) সকাল Read more

নতুন বাংলাদেশ গড়তে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ গড়তে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, 'জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় Read more

ব্রাজিল দলের ডাগআউটে আনচেলত্তি জুনিয়র
ব্রাজিল দলের ডাগআউটে আনচেলত্তি জুনিয়র

ব্রাজিল জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তির ছেলে দাভিদে আনচেলত্তি। ইতালিয়ান ফুটবল কনফেডারেশন Read more

ছাত্ররা উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে: হাবিব-উন-নবী
ছাত্ররা উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে: হাবিব-উন-নবী

ছাত্ররা উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, আমরা চাই ছাত্রনেতারা হোক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন