টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনদের বিপক্ষে ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে পাকিস্তান শাহিনস। জবাবে বাংলাদেশ ‘এ’ দল থামে মাত্র ১৪৮ রানে।পাকিস্তানের হয়ে খাওয়াজা নাফে, ইয়াসির খান ও আব্দুল সামাদ খেলেন ঝোড়ো ইনিংস। ওপেনিংয়ে নাফে ৩১ বলে ৬১ ও ইয়াসির ৪০ বলে ৬২ রান করেন। উদ্বোধনী জুটিতে আসে ১১৮ রান। এরপর সামাদ ২৩ বলে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন। শেষ দিকে ইরফান খান ১২ বলে করেন ২৫ রান।বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি।২২৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার নাইম শেখ ফিরে যান মাত্র ৫ রানে। এরপর সাইফ হাসান ও জিসান আলম মিলে চেষ্টা করেন ঘুরে দাঁড়াতে। তাদের জুটিতে আসে ৮৬ রান। জিসান ১৭ বলে ৩৩ রান করে ফিরলে ভাঙে জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি।সাইফ হাসান ৩২ বলে করেন সর্বোচ্চ ৫৭ রান। অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ২২ রান। বাকিরা কেউ দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি।পাকিস্তানের হয়ে সাদ মাসুদ ও ফয়সাল আকরাম নেন তিনটি করে উইকেট। দুটি শিকার করেন ওয়াসিম জুনিয়র।সংক্ষিপ্ত স্কোর-পাকিস্তান শাহিনস- ২২৭/৪ (২০.০ ওভার) (নাফে ৬১, ইয়াসির ৬২, সামাদ ৫৬*; হাসান ১/৩৪)বাংলাদেশ ‘এ’ দল- ১৪৮/১০ (১৬.৫ ওভার) (জিসান ৩৩, সাইফ ৫৭, সোহান ২২; আকরাম ৩/১৯, সাদ ৩/৩০, ওয়াসিম ২/২৪আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহে সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে বরাদ্দের সার অন্যত্র বিক্রি করার অভিযোগে লাকী এন্টারপ্রাইজ নামের বিএডিসির এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ Read more

পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন
পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের ঘরে তিনদিন ধরে অনশন করছে প্রেমিকা জুলেখা আক্তার রুলি (৩০)।মঙ্গলবার(২২ এপ্রিল ) থেকে প্রেমিকা রুলি Read more

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল

আগমী জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার (২৯ আগস্ট) Read more

ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু
ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে বিজয় দশমীতে দুর্গা বিসর্জন দিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। দুটি আলাদা দুর্ঘটনায় এ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে। নিহত Read more

নড়াইলে মোবাইল ফোন না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
নড়াইলে মোবাইল ফোন না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নড়াইলের লোহাগড়া পৌরসভার সরকারপাড়া এলাকায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শ্রীবর্ণা Read more

চট্টগ্রামের আনোয়ারায় রাস্তা খুলতে বলায় হুমকি!
চট্টগ্রামের আনোয়ারায় রাস্তা খুলতে বলায় হুমকি!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষিজমিতে যাতায়াত ও স্থানীয়দের চলাচলের জন্য ব্যবহৃত একটি পুরোনো গ্রামীণ সড়ক দখল করে প্লাস্টিকের বেড়া স্থাপনের অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন