কুমিল্লা-৬ (সদর) আসনে আমিনুর রশিদ ইয়াসিনের মনোনয়নের দাবিতে ইতালির ভিছেন্সা প্রভিন্সের আলতে মন্তেকিয়ো শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা মো. মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিছেন্সা প্রভিন্স বিএনপির সাবেক সহসভাপতি জাফর আহমেদ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ আহমেদ। প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ী রবিন সরকার।বক্তারা বলেন, ‘আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা-৬ আসনের রাজনীতিতে দীর্ঘ ১৭ বছর ধরে ত্যাগ ও নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে তিনি “মাটি ও মানুষের নেতা” হিসেবে সবার ভালোবাসা অর্জন করেছেন।’বক্তারা অভিযোগ করে বলেন, ‘বিএনপির প্রাথমিক মনোনয়নে এমন একজন জনপ্রিয় ও ত্যাগী নেতাকে উপেক্ষা করা হলে তা হবে দলের প্রতি অবিচার।বক্তারা আরও বলেন, ‘আমরা দলীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, তবে প্রাথমিক মনোনয়ন এখনও পরিবর্তনযোগ্য — তাই আমরা বিশ্বাস করি দল ও দেশপ্রেমিক নেতা তারেক রহমান এ বিষয়টি পুনর্বিবেচনা করবেন।’সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত কুমিল্লা-৬ আসনের প্রবাসীরা ইয়াসিনের পক্ষে একযোগে দাবি তুলেছেন। তারা বিশ্বাস করেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকটি যদি হাজী আমিনুর রশিদ ইয়াসিনের হাতে তুলে দেওয়া হয়, তবে কুমিল্লা-৬ আসনে বিএনপির জয় নিশ্চিত হবে।প্রতিবাদ সভায় প্রবাসী নেতাকর্মীরা বলেন, ‘তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। আমরা আশা করি, ত্যাগী ও জনপ্রিয় নেতা আমিনুর রশিদ ইয়াসিনকে পুনর্বিবেচনা করে প্রার্থিতা দেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খুন
প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুর প্রেমিকাকে ফলো করায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে এক বন্ধু। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এ ঘটনা ঘটে। খবর Read more

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত সর্দার দুলালসহ গ্রপ্তার ১৪
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত সর্দার দুলালসহ গ্রপ্তার ১৪

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত শাহ আলম দুলাল (৪৮) ও তার দলের ১৩ জন সদস্যকে দেশীয় অস্ত্রসহ  গ্রপ্তার করেছে জেলা পুলিশ। Read more

রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

পবিত্র ঈদুল আজহা আজ। ঈদের নামাজ শেষে রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি। সকাল ৭টা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানির Read more

নীলফামারীতে দুই মামলায় শ্যোন অ্যারেস্ট আফতাব উদ্দিন
নীলফামারীতে দুই মামলায় শ্যোন অ্যারেস্ট আফতাব উদ্দিন

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারকে দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

বাংলাদেশ বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও জয় পেলো পাকিস্তান। রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটের Read more

‘মব সন্ত্রাস’ করে জুলাই ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে: নুরুল হক নুর
‘মব সন্ত্রাস’ করে জুলাই ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে: নুরুল হক নুর

নির্বাচনকে সামনে রেখে একটি মহল ‘মব সন্ত্রাস’ চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন