গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পুড়ে যাওয়া বসতঘরগুলোর মধ্যে শরীয়তপুর জেলার বাসিন্দা আরব আলী ও কামালের ৪টি করে এবং শেরপুরের ফরহাদের ৪টি ঘর রয়েছে। অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।সব হারানো শ্রমিক তানিয়া জানান, সকাল ১০টার দিকে কর্মস্থলে থাকাকালীন তিনি আগুন লাগার খবর পান। তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি ওই বসতঘরে বসবাস করতেন। আগুনে তার ঘরের সব আসবাবপত্র, কাপড় পুড়ে গেছে।ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সিনহা ও শরিফুল ইসলাম শরিফ। তারা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক রাকিবুল হাসান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার: ইসি
নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার: ইসি

জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার Read more

মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও সোমাইয়া আক্তার। রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার Read more

শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে (১১) বলৎকারের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (৩ এপ্রিল) আসামিকে নোয়াখালী চীফ Read more

এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে Read more

জীবননগরে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
জীবননগরে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতার জেরে এক কৃষকের প্রায় ৩০০টি  ফলন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় পাঁচ লক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন