শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।ইংরেজিদে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা এবং ত্যাগ স্বীকার করি, কিন্তু তার শাসনামলের জাতীয় ট্রাজেডিকেও স্মরণ করি।’তিনি লেখেন, ‘শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশ রাজ্যে পরিণত হয়। তার সময়েই ১৯৭২ সালে জনবিরোধী সংবিধান আরোপিত হয় এবং লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়।’এনসিপি আহ্বায়ক লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির অন্তরালে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা, একটি রাজনৈতিক মূর্তির পূজা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়। অত্যাচার, লুটপাট করার পাশাপাশি নাগরিককে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণিতে বিভক্ত করা হয়। এটি গণতন্ত্রের ছদ্মাবরণে আধুনিক জমিদারি ছাড়া কম কিছুই ছিল না। তবুও মুক্তিযুদ্ধ ছিল সব মানুষের সংগ্রাম। কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তার পৈতৃক সম্পত্তি, জবাবদিহিহীন শাসন এবং মুজিব নাম ব্যবহার করে দুর্নীতি ও দমনপীড়নকে ন্যায্যতা দিয়েছে।’তিনি লেখেন, ‘২০২৪ সালের জনগণের বিদ্রোহ এই জমিদারিদ্র্যকে ধ্বংস করে দিয়েছে। কোনো ব্যক্তি, পরিবার, মতাদর্শকে আর কখনো নাগরিকদের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ আরোপ করতে দেওয়া হবে না। জাতির পিতা অভিধাটি ইতিহাসের কোনো অংশ নয়, বরং রাষ্ট্রকে সংকুচিত করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানানোর হাতিয়ার। বাংলাদেশে সব নাগরিকের অধিকার সমান, আর কোনো একক ব্যক্তি এটির মালিকানা দাবি করতে পারবে না।’নাহিদ লেখেন, ‘শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ নামে মুজিববাদ একটি ফ্যাসিস্ট মতাদর্শ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ফ্যাসিস্ট আদর্শের বিরুদ্ধে। মুজিববাদ ফ্যাসিবাদ ও বিভাজনের একটি আদর্শ। এর মানে হল জোরপূর্বক গুম, হত্যা, ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘন। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা। মুজিববাদ মানে- ইসলামোফোবিয়া, সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘুদের ভূমি দখল। এর মানে- বিদেশি শক্তির কাছে জাতীয় সার্বভৌমত্ব বিক্রি করা। ষোল বছর মুজিবকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল অস্ত্র হিসেবে, আর মূর্তির আড়ালে ছড়িয়েছিল গুম, খুন, লুটপাট ও গণহত্যা।’সবশেষে তিনি লেখেন, ‘মুজিববাদ একটি আস্ত বিপদের নাম। এটিকে পরাজিত করার জন্য রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সংগ্রাম সমনাগরিকদের একটি প্রজাতন্ত্র, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার, যেখানে কোন দল, বংশ, নেতা জনগণের ওপরে দাঁড়ায় না। বাংলাদেশ কারো সম্পত্তি নয়, এটা গণপ্রজাতন্ত্র।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার
পদ্মায় গোসলে নেমে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর আরাফাত (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ Read more

বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি বিষোদগারের ঝড়
বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি বিষোদগারের ঝড়

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের কোন্দল প্রকাশ্যে রূপ ধারণ করেছে। এরই জের ধরে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া Read more

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনা পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় সেনা পাঠানোর কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ‘ইউক্রেনীয় বাহিনীকে ‘নিশ্চিহ্ন’ করতে মস্কোর সঙ্গে সামরিক চুক্তির অধীনে রাশিয়াকে সাহায্য করার জন্য Read more

টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে আছে ইউরোপা লিগের ম্যাচ।ক্রিকেটওয়েলিংটন টেস্ট-২য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজসরাসরি, ভোর ৪টা,টি স্পোর্টস২য় টি-টোয়েন্টিভারত-দক্ষিণ আফ্রিকাসরাসরি, সন্ধ্যা ৭-৩০ Read more

মির্জাপুরে দাফনের তিন মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন
মির্জাপুরে দাফনের তিন মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

টাঙ্গাইলের মির্জাপুরে আদালতের নির্দেশে তিন মাস ৭ দিন পর কবর থেকে সুরুজ আলী নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। Read more

উচ্চ লাফে বিভাগীয় পর্যায়ে সেরা কাজীপুরের সুমাইয়া
উচ্চ লাফে বিভাগীয় পর্যায়ে সেরা কাজীপুরের সুমাইয়া

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এ উচ্চ লাফে সেরা হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন। মেয়েদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন