কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকায় মাদকের জেরে মহরম নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাটাবিল মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। গুরুতর আহত অবস্থায় মহরমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মহরম শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালায়। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং পরপর চারটি গুলি তার মাথায় ছোড়া হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো সম্ভব হয়নি।নিহতের প্রতিবেশী মো. অপু অভিযোগ করে বলেন, মহরম এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্বের জের ধরেই পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। অপু বলেন, ‘আমার ভাইকে মাথায় গুলি করে এবং শরীরজুড়ে কুপিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’হাসপাতালে কান্নায় ভেঙে পড়া মহরমের মা বলেন, ‘আমার ছেলের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তবুও কেন তাকে এভাবে মেরে ফেললো আমি বুঝি না। জাভেদ, ইমরানসহ কয়েকজনের নাম শুনেছি যারা এ হত্যায় জড়িত। ঘটনার সময় চারপাশে দোকান ভর্তি মানুষ ছিল, কিন্তু কেউ আমার ছেলেকে বাঁচাতে আসেনি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন নিহতের স্বজন ও স্থানীয়রা। পরিবারের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতাল এলাকা। রাত ১১ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ মর্গে রাখা ছিল এবং মর্গের সামনে ভিড় করে শোকে কাতর স্বজনরা।পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত এবং এর নেপথ্যে মূল কারণ কী তা এখনো স্পষ্ট নয়।রাত ১১ টায় এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে কোতওয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, ‘আমরা এখনো ঘটনাস্থলে রয়েছি। লাশ মর্গে রয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’উল্লেখ্য, নিহত মহরমের চার বছরের এক ছেলে এবং সাত বছরের এক মেয়ে রয়েছে। হঠাৎ করেই বাবাহারা হয়ে পড়লো দুটি ছোট্ট শিশু আর শোকে নিস্তব্ধ হয়ে গেল একটি পরিবার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষক সংকটে নাগরপুরের প্রাথমিক বিদ্যালয়, ১৫৬ পদের মধ্যে ৯৭ শূন্য
শিক্ষক সংকটে নাগরপুরের প্রাথমিক বিদ্যালয়, ১৫৬ পদের মধ্যে ৯৭ শূন্য

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার মোট ১৫৬টি অনুমোদিত প্রাথমিক Read more

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার
আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ একেবারেই নতুন কিছু না। সময়ে সময়ে বহুবারই অভিযোগ উঠেছে আইপিএলের বিভিন্ন ম্যাচ নিয়ে। Read more

বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২১ জুন) সকাল ১১টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের Read more

পে স্কেল কার্যকর চলতি মাসেই, কার বেতন কত বাড়ছে?
পে স্কেল কার্যকর চলতি মাসেই, কার বেতন কত বাড়ছে?

অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে Read more

ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিলেন ভারতীয় আদালত
ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিলেন ভারতীয় আদালত

ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি সব ডাক্তারকে স্পষ্টভাবে বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশন লিখতে নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, পড়তে সুবিধাজনক Read more

মিরসরাইয়ে প্রথমদিনে অনুপস্থিত অর্ধশতাধিক শিক্ষার্থী
মিরসরাইয়ে প্রথমদিনে অনুপস্থিত অর্ধশতাধিক শিক্ষার্থী

সারাদেশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হতে শুরু হয়েছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা-২০২৫। তার ধারাবাহিকতায় শুরু হওয়া পরীক্ষার প্রথমদিনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন